রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

সেতু আছে, সংযোগ সড়ক নেই!

জয়পুরহাট সংবাদদাতা / ২১ জন দেখেছেন
আপডেট : June 20, 2022
সেতু আছে, সংযোগ সড়ক নেই!

জয়পুরহাটের ক্ষেতলালে সংযোগ সড়ক না থাকায় হারাবতী নদীর শাখার উপর নির্মিত সেতুটি এলাকাবাসীর কোন কাজে আসছে না। ফলে ২৩ বছর আগে নির্মিত সেতুটি অব্যহৃত পরে আছে। জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্র“তি দিলেও নির্মাণ করা হয়নি সড়ক।

জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার তারাকুল গ্রামে হারাবতী নদীর শাখার উপরে ২৩ বছর আগে নির্মাণ করা হয় এই সেতুটি। ২২ ফুট দীর্ঘ ও ১১ ফুট প্রশস্ত সেতুর উত্তর পাশে উপজেলার বড়তাড়া ইউনিয়ন পরিষদ। সংযোগ সড়ক না থাকায় ২৩ বছরেও সেতুটি ব্যবহার হয় নি।

সেতুর দক্ষিণ পাশের তারাকুল, ফকির পাড়া, কৃষ্ণনগর সহ বেশ কয়েকটি গ্রামের মানুষকে ইউনিয়ন পরিষদে যেতে হয় ৪ কিলোমিটার ঘুরে। সাইকেল, ভ্যান, রিক্সা ও কৃষি যন্ত্রপাতি নিয়ে এপার থেকে ওপারে যেতে পারে না এলাকার মানুষ।

ইউনিয়ন পরিষদের মাধ্যমে ৪০ দিনের কর্মসূচির আওতায় মাটি কেটে সড়ক নির্মাণের চেষ্টা করা হলেও, সে উদ্যোগ থেমে গেছে মাঝ পথেই। সরকারের সহযোগিতা চাইলেন বড়তাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন।

তবে সংযোগ সড়ক নির্মাণ হবে বলে জানিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন হোসেন।

সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করা হলে উপকৃত হবে এলাকার ৩০ হাজার মানুষ, এমনটাই জানিয়েছে এলাকাবাসী।


অন্যান্য সংবাদ