বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সুইস ব্যাংকের তথ্য ইস্যুতে বক্তব্য ভুল ছিল: সুইস অ্যাম্বাসি

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : August 27, 2022

প্রকাশ্যে ক্ষমা না চাইলেও সুইস ব্যাংকের তথ্য চাওয়া নিয়ে বক্তব্য ভুল ছিলো বলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে সুইজারল্যান্ড অ্যাম্বাসি। শনিবার (২৭ আগস্ট) হাইকোর্টে এমন প্রতিবেদন জমা দেয়া হয়েছে।

গত ১০ আগস্ট জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড বলেন, বাংলাদেশ সরকার এখন পর্যন্ত সুইস ব্যাংক বা কর্তৃপক্ষের কাছে নির্দিষ্ট কোনো তথ্য চায়নি। এ বিষয়ে রাষ্ট্রপক্ষ ও দুদকের কাছে সরকারের পদক্ষেপ জানতে চায় হাইকোর্ট।

রাষ্ট্রপক্ষ জানায়, ২০১৩ সাল থেকে এ পর্যন্ত সুইচ ব্যাংকে থাকা বাংলাদেশের ৬৭ জনের তথ্য চাওয়া হয়েছে, এ পর্যন্ত ১ জনের তথ্য পাওয়া গেছে।

দুদক জানায়, সবশেষ তিনবারের চেষ্টায় সুইস ব্যাংক থেকে কোন তথ্য পাওয়া যায়নি।

হাইকোর্ট বলে, দুদক ও রাষ্ট্রপক্ষের চেষ্টার পরও যেহেতু সুইস ব্যাংক থেকে অর্থপাচারীদের তথ্য পাওয়া যায় নি, সুতরাং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বক্তব্য প্রত্যাহার করা ছাড়া উপায় নেই।

বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চে হাইকোর্ট বলে, দুদক ও রাষ্ট্রপক্ষের তথ্যের সাথে, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বক্তব্য সাংঘর্ষিক। তার বক্তব্যের কারনে বিব্রতকর অবস্থা তৈরি হয়েছে। এ বিষয়ে কাল রোববার (২৮ আগস্ট) আদেশ দেবে হাইকোর্ট।


অন্যান্য সংবাদ