সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সুইমিংপুলে জ্ঞান হারালেন তারকা সাঁতারু

রিপোর্টারের নাম : / ২২ জন দেখেছেন
আপডেট : June 23, 2022

ফিনা বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন আমেরিকান তারকা সাঁতারু আনিতা আলভারেজ। সুইমিংপুলে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। শেষমেশ ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধার করেন কোচ আন্দ্রেয়া ফুয়েন্তেস।

বৃহস্পতিবার (২৩ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এর প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানা যায়, বুদাপেস্টে ফ্রি আর্টিস্টিক সাঁতারের নারী বিভাগে পারফর্ম করছিলেন আনিতা। তখনই ঘটে এমন ঘটনা । সুইমিংপুলে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। সঙ্গে সঙ্গে তলিয়ে যেতে থাকেন পুলের তলানিতে। পরবর্তীতে পুলের পাশে টিশার্ট আর শর্টস পরে দাঁড়িয়ে থাকা কোচ ঝাঁপিয়ে পড়ে তুলে আনে। এতে প্রাণে বেঁচে যান তিনি।

এ ঘটনায় কোচ ফুয়েন্তেস বলেন, বিষয়টি ভয়ানক ছিল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তবে সে এখন ভালো আছে। আনিতা আপাদত বিশ্রামে রয়েছে। তবে শিগগিরই ফাইনাল ম্যাচের জন্য প্রস্তুত হয়ে যাবে।

উল্লেখ্য, এমন ঘটনা আনিকার প্রথম নয়। গতবছর বার্সেলোনায় অলিম্পিক কোয়ালিফায়ারে আর্টিস্টিক সুইমিং করার সময় পুলেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।


অন্যান্য সংবাদ