শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সিলভা ম্যানচেস্টার সিটিতেই থাকবেন বলে আশাবাদী গার্দিওলা

রিপোর্টারের নাম : / ৪২ জন দেখেছেন
আপডেট : August 27, 2022

পর্তুগীজ মিডফিল্ডার বার্নান্ডো সিলভা বর্তমান ট্রান্সফার উইন্ডোতে ম্যানচেস্টার সিটিতেই থাকবেন বলে মনে করেছেন কোচ পেপ গার্দিওলা।
ব্যক্তিগত কারনে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন দল ছাড়ার বিষয়ে সিলভাকে নিয়ে কয়েকদিন ধরেই দলবদলের বাজারে গুঞ্জন রয়েছে। ২৮ বছর বয়সী এই তারকা মিডফিল্ডার রোববার নিউক্যাসলের সাথে ৩-৩ গোলের ড্রয়ের ম্যাচটিতে মূল একাদশে ফেরার আগে মৌসুমের শুরুর দুই ম্যাচে বদলী বেঞ্চে ছিলেন।
সাম্প্রতিক সময়ে বার্সেলোনা ও পিএসজির পক্ষ থেকে সিলভার সাথে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার বার্সেলোনার বিপক্ষে সিটিজেনদের প্রীতি ম্যাচের পরে গার্দিওলাকে সিলভার ভবিষ্যত নিয়ে জিজ্ঞেস করা হলে সিটি বস অবশ্য খুব একটা অস্বস্তিকর কোন মন্তব্য করেননি। যদিও গ্রহনযোগ্য প্রস্তাবের প্রেক্ষিতে সিলভার দলবদলের বিষয়ে তার কিছুটা ইঙ্গিত ছিল। তবে গ্রীষ্মকালীণ দলবদলের ডেডলাইন যতই এগিয়ে আসছে সিলভাকে নিয়ে ততই আত্মবিশ্বাসী হয়ে উঠছেন গার্দিওলা।
এ সম্পর্কে সিটি বস বলেছেন, ‘নিশ্চিতভাবেই সে এখানে থাকছে। সিলভার ব্যপারে আমরা অন্য কোন ক্লাবের পক্ষ থেকে এখনো কোন ফোন কল পাইনি। সে কারনে বলাই যায় সে কোথাও যাচ্ছেনা। আমি এ ব্যপারে অনেকটাই নিশ্চিত।’
গত মৌসুমে লিগ শিরোপা জয়ের পর একে একে দলত্যাগ করেছেন রাহিম স্টার্লিং, গাব্রিয়েল জেসুস ও ওলেকসান্দার জিনচেনকোন মত তারকারা। কিন্তু তার পরিবর্তে দলে এসেছেন আর্লিং ব্রট হালান্ড ও কালভিন ফিলিপস। নতুন এই দল নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছে গার্দিওলা, ‘আমি সবসময়ই সন্তুষ্ট। গত ছয় বছর ধরে এখানে কাজ করছি, সপ্তম বছর শুরু হয়েছে।’
ইনজুরির কারনে রক্ষনভাগে দুই নির্ভরযোগ্যতা খেলোয়াড় অমারিক লাপোর্তে ও ন্যাথান এ্যাকে দলের বাইরে রয়েছে। বার্সেলোনার বিপক্ষে রুবেন ডিয়াসের পরিবর্তে টিনএজার লুক এমবেটে খেলেছেন।


অন্যান্য সংবাদ