শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সিরিজ জয়ের মিশনে মাঠে নামছে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক / ৯৩ জন দেখেছেন
আপডেট : July 18, 2021

হারারেতে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে টাইগাররা। তবে আজও আগে বোলিং করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হবে।

প্রথম ওয়ানডেতে ১৫৫ রানের জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। আজ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ।

লিটনকে নিয়ে নামছে বাংলাদেশ:

ডান হাতের কব্জির চোটে প্রথম ওয়ানডেতে ব্যাটিং করলেও ফিল্ডিং করতে পারেননি লিটন। ম্যাচ শেষে জানিয়েছিলেন, চোট গুরুতর নয়। আজ দ্বিতীয় ওয়ানডেতে তাকে নিয়েই নামছে বাংলাদেশ। বাংলাদেশের একাদশেও কোনো পরিবর্তন আসেনি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ের দুই পরিবর্তন:

দুটি পরিবর্তনে দ্বিতীয় ওয়ানডের একাদশ সাজিয়েছে জিম্বাবুয়ে। দলে ফিরেছেন সিকান্দার রাজা ও তিনেশে কামুনহুকম্বে। বাদ পড়েছেন রায়ান বার্ল ও টিমিসেন মারুমা।

জিম্বাবুয়ে একাদশ: ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাবা, টেন্ডাই চাতারা, লুক জংওয়ে, ওয়েসলি মাধেভেরে, তিনেশে কামুনহুকম্বে, তাদিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড নাগারাবা।

 

জিম্বাবুয়ের মাটিতে এর আগে দুইটি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথমটি ২০০৯ সালে। অন্যটি ২০১১ সালে। ১০ বছর পর আরেকটি সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশ। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুলগুলি শুধরে একই পারফরম্যান্সের পুনরাবৃত্তি চান তামিম। ৫০ ওভারের ক্রিকেটে টানা ১৭ জয়ের সুখস্মৃতি আছে সাকিব-তামিমদের। আফ্রিকার দক্ষিণের দেশটির বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে এই পরিসংখ্যান নিশ্চিতভাবেই উজ্জীবিত করবে বাংলাদেশকে।

প্রথম ম্যাচ হারলেও ঘরের মাঠে জিম্বাবুয়ে বেশ শক্তিশালী দল। যেকোনো সময় তারা ঘুরে দাঁড়াতে পারে।


অন্যান্য সংবাদ