রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সিরিজে সমতা আনলো ইংল্যান্ড

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : July 23, 2022

তিন ম্যাচ ওয়ানডে ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে স্বাগতিক ইংল্যান্ড ক্রিকেট দল। ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে স্বাগতিকদের কাছে ১১৮ রানের বড় ব্যবধানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে ম্যাচ নির্ধারিত ৫০ ওভার থেকে কমিয়ে আনা হয় ২৯ ওভারে।

টস হেরে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক কেশভ মহারাজ। আগে ব্যাট করতে নেমে লিয়াম লিভিংস্টোনের সর্বোচ্চ ৩৮ রানে ১০ উইকেটে ২০১ রান করে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন ডুয়েইন প্রেটোরিয়াস।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮৩ রান তুলতেই সফরকারীদের সব উইকেট তুলে নেয় ইংলিশ বোলাররা। ফলে ১১৮ রানের বড় জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের। দলের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন আদিল রাশিদ। ১৮ বলে ৩৫ রান এবং ১টি উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ইংলিশ অলরাউন্ডার স্যাম কারেন।


অন্যান্য সংবাদ