শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জে ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ৫

সিরাজগঞ্জ প্রতিনিধি / ৫৬ জন দেখেছেন
আপডেট : May 26, 2022
সিরাজগঞ্জে ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ৫

টাঙ্গাইলের সখিপুর থেকে ধান কেটে বাড়ি ফেরা হলোনা নাটোরের ধানকাটা শ্রমিকদের। বুধবার (২৬ মে) রাতে টাঙ্গাইল থেকে বাসে তারা সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে আসে। সেখান থেকে লেগুনা উঠে নাটোরের বাগাতিপাড়া যাচ্ছিলো।

লেগুনাটি ভোর রাতের দিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের সলঙ্গার রামারচর এলাকায় পৌঁছলে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে লেগুনাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার তিন যাত্রী নিহত হয় আহত হয় ৬ জন।

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পরে স্থানীয় সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে একজন এবং রাজশাহী মেডিকেলে নেয়ার পথে আরেক জনের মৃত্যু হয়। আহত ৪ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশ জব্দ করলেও পালিয়েছে চালক ও হেলপার।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন আর হাসপাতালে নেয়ার পথে একজন মারা যান। এছাড়া হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


অন্যান্য সংবাদ