মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সারাদেশে প্রায় ৯শ’ অবৈধ হাসপাতাল-ক্লিনিক সিলগালা

রিপোর্টারের নাম : / ৩৫ জন দেখেছেন
আপডেট : May 29, 2022

সারাদেশে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযান অব্যাহত রেখেছে স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত ঢাকাসহ সারাদেশে দু’দিনে প্রায় ৯শটি সিলগালা করা হয়েছে। এ অভিযান আরো জোরদার হবে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে ৭২ ঘন্টার মধ্যে সারাদেশে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার নির্দেশনা জারি করা হয়। সেই সময় শেষ হলো রোববার।

৭২ ঘন্টার সময়সীমা বেধে দেয়া হলেও অবৈধ হাসপতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শনিবার থেকেই দেশের বিভিন্ন স্থানে অভিযান শুরু করে প্রশাসন। আজ রোববার (২৯শে মে) রাজধানীর বাড্ডায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান টিম। সেখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় একটি ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া যাত্রাবাড়ির শনিরআখড়ায় চারটি হাসপাতাল সিলগলা করে দেয় স্ব্স্থ্যা অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।

ঢাকার বাইরে চট্টগ্রামে ২২৯টি, রাজশাহীতে ৭৮, রংপুরে ১৪, ময়মনসিংহে ৯৬, বরিশালে ৫৯, সিলেটে ৩৫ ও খুলনায় ২০৪টিসহ সারাদেশে এ পর্যন্ত প্রায় ৮৮২টি অবৈধ, হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক বেলাল হোসেন জানান, সারাদেশে কত সংখ্যাক অবৈধ হাসপতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে তার কোন পরিসংখ্যান নেই। তবে এসব অবৈধ হাসপতাল বন্ধে অভিযান আরো জোরদার করা হবে।


অন্যান্য সংবাদ