রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সরকার এখন সবচেয়ে ভঙ্গুর অবস্থায়: নুর

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : July 3, 2022
সরকার এখন সবচেয়ে ভঙ্গুর অবস্থায়: নুর

গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, সাম্প্রদায়িকতার দোহাই দিয়ে মাদ্রাসার ছাত্রদের গ্রেফতার করা হচ্ছে। তাদের কি মানবাধিকার নেই। গণমাধ্যম তাদের বিষয়ে কথা বলবে না, এটা হতে পারে না।

রবিবার (৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণ-মতামত কেন্দ্রের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, বিএনপি সাইজ হোক সমস্যা নাই। জামায়াত সাইজ হোক সমস্যা নেই। আমরা প্রতিবাদ করিনি। আজ সবাই সাইজ হচ্ছে।

ডাকসুর সাবেক ভিপি বলেন, সরকারেরর সবচেয়ে ভঙ্গুর অবস্থা রয়েছে এখন। বিরোধী দলের দুর্বলতার কারণে বারবার পার পেয়ে যাচ্ছে। রাজনৈতিক আন্দোলন এবং সরকারের পতন ছাড়া দেশের পরিবর্তন সম্ভব নয়। সবার প্রতি আহ্বান জানাই দলমত ভুলে গিয়ে আন্দোলনে শরিক হই।

সরকারকে বলবো এখনো আপনাদের হাতে সময় আছে। আপনার ক্ষমতা ছেড়ে দিন। নইলে ইতিহাসে যা হয়েছে তাই হবে।

নিরাপদ মানুষকে জেলে রাখবেন তা মেনে নেয়া যায় না জানিয়ে নুর বলেন, এই সরকার একটি মামলাবাজ সরকার। এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি না এখন। আদালতেও ন্যায় বিচার পাওয়া যায়নি। আমার পাসপোর্ট ফিরিয়ে দিচ্ছে না।

আলেমদের ধরার জন্য সরকার পথ খুঁজছিলো। মোদি বিরোধী আন্দোলনে সেই পথ পেয়ে গেছে। ভাস্কর্য নিয়ে যারা হুমকি দিয়েছে তারা গ্রেফতার হয়নি। আওয়ামী লীগ যা শুরু করেছে তাতে মনে হয় আলেমদের বিকল্প তৈরি করে ফেলছে।


অন্যান্য সংবাদ