রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সবাইকে ছাড়িয়ে সাকিব গড়লেন নতুন রেকর্ড

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : July 4, 2022

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৫ রানে হেরেছে বাংলাদেশ। এই হারের দিনে দারুণ একটি রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। আর ওই রেকর্ডের তালিকায় সাকিব ছাড়া আর কেউ নেই। এদিন সাকিব ছাড়িয়ে গেছেন বিশ্বের বাঘা বাঘা সব ক্রিকেটারকে।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ব্যাট হাতে ২ হাজার রান এবং বল হাতে একশ’র বেশি উইকেট নেয়া একমাত্র অলরাউন্ডার এখন সাকিব। যা আর কোনো ক্রিকেটার করে দেখাতে পারেননি। একইদিন দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টুয়েন্টিতে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব।

রবিবার (৩ জুলাই) রাতে ডমিনিকায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুই হাজার রান ও শতাধিক উইকেট নেয়ার এই বিরল কীর্তি গড়েন।

এর আগে টি-টুয়েন্টিতে সর্বপ্রথম ১ হাজার রান এবং ১০০ উইকেটের কীর্তিও ছিল সাকিবের, এবার সেই রেকর্ডটিকেই আরও উঁচুতে নিয়ে গেলেন বাংলাদেশের এই পোস্টার বয়।

টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল হাতে পেয়েছেন ১ উইকেট, যেটি ছিল ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে সাকিবের ১২০তম উইকেট। আর ব্যাট হাতে করেছেন অপরাজিত ৬৮ রান। এতে মোট রান দাঁড়িয়েছে ২০০৫ এ।


অন্যান্য সংবাদ