সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

শ্রীলঙ্কায় লোডশেডিংয়ের কবলে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

রিপোর্টারের নাম : / ২২ জন দেখেছেন
আপডেট : June 26, 2022

স্মরণকালের ভয়াবহতম আর্থিক বিপর্যয়ের মধ্যে পড়েছে শ্রীলঙ্কা। বিদ্যুৎ-জ্বালানির সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সেই সঙ্গে পাল্লা দিয়ে বিদেশি মুদ্রার রিজার্ভ কমতে থাকায় নাভিশ্বাস উঠেছে দেশটির সাধারণ মানুষের।

বিদ্যুৎ উৎপাদন ব্যহত হওয়ায় দেশজুড়ে বেড়ে গেছে লোডশেডিং। এবার সেই লোডশেডিংয়ের কবলে পড়েছেন শ্রীলঙ্কায় সফররত অস্ট্রেলিয়া দলের ক্রিকেটাররা। অবশ্য এতে তারা কোনো অভিযোগ করেননি অজিরা। বিষয়টি স্বাভাবিকভাবেই নিয়েছেন তারা।

তিন ম্যাচের টি-টোয়েন্টি, পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশটিতে সফর করে অজিরা। এরই মধ্যে টি-টোয়েন্টি সিরিজে ২-১ এ জিতে নিয়েছে সফরকারীরা। এরপর ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কা জিতে ৩-২ ব্যবধানে। আগামী ২৯ জুন থেকে শুরু হবে টেস্ট সিরিজ।

সব দেশেই যে কোনো ক্রিকেট দল খেলতে গেলে তাদেরকে সর্বোচ্চ সুবিধাটা দেওয়া হয়। উপমহাদেশে এলে সাধারণত দলগুলোকে রাষ্ট্রপ্রধানের সমমানের আতিথেয়তা দেওয়া হয়। কিন্তু শ্রীলঙ্কার পরিস্থিতি এতটাই খারাপ যে, সর্বোচ্চ সুবিধার মাঝেও বাগড়া দিয়েছে লোডশেডিং।

অজি টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের এক টুইটে উঠে এসেছে এই ঘটনা। টুইটে পোস্ট করা ছবিতে কামিন্স-ম্যাক্সওয়েলদের দেখা যাচ্ছে একটি রেস্টুরেন্টের টেবিলে মোমবাতি জ্বালিয়ে বসে থাকতে। ক্যাপশনে কামিন্স লিখেছেন, ‘সপ্তাহের শুরুতে একটি রেস্টুরেন্টে বসে অপেক্ষা করছিলাম কখন শহরের বিদ্যুতের সুইচ অন হবে আর আমরা খাওয়া শুরু করব।’

পরের লাইনেই অবশ্য শ্রীলঙ্কার বর্তমান অবস্থা তুলে ধরে দেশটির জনগনের প্রতি সমবেদনা জানিয়েছেন কামিন্স। তিনি লিখেছেন, ‘এই মুহূর্তে শ্রীলঙ্কা একটি কঠিনতম সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু এখানকার জনগন অসাধারণ এবং এখানে আসতে পেরে আমরা ভীষণ খুশি।’


অন্যান্য সংবাদ