রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

শেষ মুহূর্তের গোলে হার এড়ালো ইংল্যান্ড

রিপোর্টারের নাম : / ৩৯ জন দেখেছেন
আপডেট : June 8, 2022

ম্যাচজুড়ে বেশিরভাগ সময় বল দখলে রেখেছিল জার্মানি। গোলেও ছিল এগিয়ে ছিল তারা। কিন্তু শেষ মুহূর্তে হ্যারি কেইন-এর গোলে হার এড়িয়ে ইংল্যান্ড। মঙ্গলবার (৭ জুন) রাতে মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় জার্মানি ও ইংল্যান্ড ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

আধিপত্য বিস্তার করলে প্রথমার্ধে অবশ্য গোলের দেখা পায়নি জার্মানি। তবে বিরতির পর খেলতে নেমেই জোনাস হফম্যান গোর করে দলকে এগিয়ে নেন। সমতায় ফিরতে মরিয়া ইংলিশদের হয়ে শেষ মুহূর্তে গোল পান হ্যারি কেইন।

ম্যাচে বল দখলে আধিপত্য করা জার্মানি ২৪তম মিনিটেই এগিয়ে যেতে পারত। তবে হফম্যানের গোল অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি। প্রথমার্ধের যোগ করা সময়ে ভালো সুযোগ পায় ইংল্যান্ডও। বুকায়ো সাকার বাঁ পায়ের শট অল্পের জন্য লক্ষ্যভেদ করেনি। গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।

প্রথমার্ধে অফ সাইডে গোল করা হফম্যান দ্বিতীয়ার্ধের শুরুতেই আর ভুল করেননি। জশুয়া কিমিচ থেকে বক্সে বল পেয়ে পিকফোর্ডের মাথার উপর দিয়ে বল জালের ভেতর পাঠিয়ে দেন। গোলে এগিয়ে গিয়ে কিছুটা ধীরগতির খেলতে থাকে জার্মানি। শেষদিকে এসে বক্সের ভেতর হ্যারি কেইনকে ফাউল করে বসে দলটির ডিফেন্ডার। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। দারুণ এক স্পট কিকে লক্ষ্যভেদ করতে ভুলেননি তিনি। দলকে হারের লজ্জা থেকে বাঁচানোর গোল করে একই সাথে জাতীয় দলের হয়ে ৫০তম গোল পূর্ণ করে নেন তিনি কেইন।

পরবর্তী ম্যাচে ইংলিশরা ইতালির আর জার্মানি মুখোমুখি হবে হাঙ্গেরির।


অন্যান্য সংবাদ