শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

শেখ হাসিনার হাতে হারিকেন দিয়ে বিদায় করা হবে: মিনু

রিপোর্টারের নাম : / ২২ জন দেখেছেন
আপডেট : July 31, 2022

এবারে বিএনপির আন্দোলন হবে শেখ হাসিনাকে হারিকেন ও মোমবাতি দিয়ে দেশ থেকে বিদায় করার আন্দোলন। আজ দেশের ৪২ শতাংশ মানুষ খেতে পারছে না, তাদের ক্রয় ক্ষমতা নেই। তাই অচিরেই বাংলাদেশের মানুষ এই সরকারের পতন ঘটাবে। রবিবার (৩১ জুলাই) সকালে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র উদ্যোগে সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ এ কথা বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য মিজানুর রহমান মিনু।

সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জের ইবি রোডস্থ ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে সমাবেশে মিজানুর রহমান মিনু আরো বলেন, সরকার বিদ্যুত খাতে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। দেশ আজ একটি পরিবারের কাছে জিম্মি। যেভাবে শ্রীলঙ্কা একটি পরিবারে দুর্নীতির কারণে দেশ দেউলিয়া হয়েছে তেমনি আমাদের দেশও সেই পথে হাটছে। দেশের মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। দেশের ৪২ শতাংশ মানুষ আজ খাবার কিনতে পারছেন না।

সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এই সময় উপস্থিত ছিলেন,রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার সাবেক জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার, সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্বা আজিজুর রহমান দুলাল, সহ-সভাপতি ও কাজিপুর উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ন সাধারণ সম্পাদক শামীম খান,রাশিদুল হাসান রঞ্জন, হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, মির্জা মোস্তফা জামান সহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ