রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

শেখ জামাল-শেখ রাসেল-সাইফ স্পোর্টিং ক্লাবের জয়

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : July 3, 2022

বিপিএল ফুটবলে জয় তুলে নিয়েছে শেখ জামাল, শেখ রাসেল এবং সাইফ স্পোর্টিং ক্লাব। এক ওতাবেক ভালিজনভের নৈপ্যূণ্যে ম্যাচ জিতে টেবিলের লড়াইয়ে টিকে থাকল শেখ জামাল। অন্য ম্যাচে উত্তর বারিধারা স্পোর্টিং ক্লাবকে হতাশ করে ৫-৩ গোলের ব্যবধানে জিতেছে শেখ রাসেল। বিরতির আগে ২ গোল করা রাসেল দ্বিতীয়ার্ধে আরো ৩ গোল করে।

শেখ রাসেল ৩ গোল হজম করলেও প্রতিপক্ষকে শেষ পর্যন্ত চাপে রেখে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে।
শেখ জামাল ম্যাচে নামার আগে একটাই লক্ষ্য ছিল পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করা। আর সেই কাজটা করতে পুরোপুরি সফল দলটির খেলোয়াড়রা।

ম্যাচের শুরু থেকে খেলা জমে ওঠে আক্রমণ-পাল্টা আক্রমণে। তবে গোলের দেখা পাচ্ছিল না দু’দলই। ২৮ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দলকে লিড এনে দেন ওতাবেক। ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় শেখ জামাল।

তবে, দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে চট্টগাম আবাহনীর রক্ষণভাগকে ফাঁকি দিয়ে দ্বিতীয় গোল করেন ওতাবেক। ম্যাচে শেষ বাঁশি বাজানো পর্যন্ত চট্টগ্রামকে আটকে ম্যাচ জিতে শিরোপার দৌড়ে টিকে থাকল শেখ জামাল।

দিনের অন্য ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের কাছে ৪-২ গোলে হেরেছে ঢাকা আবাহনী। শুরু থেকেই দাপট ছিল সাইফ স্পোটিংয়ের। ম্যাচে দুটি গোলের দেখা পেলেও জয় থেকে বঞ্চিত থেকেই মাঠ ছাড়ে আবাহনী।


অন্যান্য সংবাদ