রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান

রিপোর্টারের নাম : / ২২ জন দেখেছেন
আপডেট : August 5, 2022

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে তার নামে প্রবর্তিত শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২২ প্রদান দেওয়া হয়েছে। ৭ ক্যাটাগরিতে মোট ৯ ব্যক্তি, এক প্রতিষ্ঠান ও একটি সংস্থাকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (৫ই আগস্ট) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এসময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার হিসেবে দেওয়া হয় এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ।

প্রধানমন্ত্রীর পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২২ পেলেন যারা:

আজীবন সম্মাননা: হারুনুর রশিদ

সংগঠক: সাইদুর রহমান প্যাটেল ও নাজমা শামীম

ক্রীড়াবিদ: লিটন দাস (ক্রিকেটার) , আব্দুল্লা হিল বাকী (শুটিং)ও মোল্লা সাবিরা সুলতানা (ভারোত্তোলন)

উদীয়মান খেলোয়াড়: দিয়া সিদ্দিকী (আর্চারী) ও শরিফুল ইসলাম (ক্রিকেটার)

সাংবাদিক: কাশীনাথ বসাক

পৃষ্ঠপোষক: গ্রীন ডেলটা ইনসুরেন্স কোম্পানি লিমিটেড

সংস্থা: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন


অন্যান্য সংবাদ