রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

শিরোপা জিতে কী বললেন মেসি?

রিপোর্টারের নাম : / ৩৬ জন দেখেছেন
আপডেট : June 2, 2022

দেশের হয়ে একাধিক ট্রফি জিতে কী জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটাচ্ছেন মেসি? নাকি ক্লাবের হয়ে খেলার সোনালী সময়টাকে সেরা বলবেন? সে প্রশ্নের উত্তর পরে খোঁজা যাবে। এর আগে জেনে নেয়া যাক, ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে সুখানুভূতিতে কী বললেন ফুটবলের এই ক্ষুদে জাদুকর।
গত বছর কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর আর্জেন্টিনাকে শিরোপা জয়ের স্বাদ দিয়েছেন। আর গত রাতে ইতালিকে হারিয়ে ফাইনালিসসিমার শিরোপাও উহার দিয়েছেন নিজ দেশকে। ২৭ বছর আগে অনুষ্ঠিত হওয়া ফাইনালিসসিমার সর্বশেষ শিরোপাও জিতেছিল আর্জেন্টিনা।

২৮ বছর শিরোপা খরায় থাকা দেশকে এক মৌসুমে উপহার দিয়েছেন দু’ দুটি শিরোপা।
জাতীয় দলের জার্সি গায়ে নিজেও পার করছেন সোনালী সময়। ইউরোপের সেরা দল ইতালিকে হারিয়ে মেসি তাই বলে ফেললেন নিজের আবেগের জমানো অনেক কথা।

টিওয়াইসি স্পোর্টসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মেসি বলেছেন, আজকে আমাদের চ্যালেঞ্জটি ছিল চমৎকার। ইতালি প্রচণ্ড শক্তিশালী দল। আমরা জানতাম জমজমাট একটা ম্যাচ হতে যাচ্ছে। জমকালো আয়োজন শেষে চ্যাম্পিয়ন হতে পেরে খুবই আনন্দিত।

এখানেই শেষ নয়, মাঠে উপস্থিত দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন মেসি। আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন এটি অসাধারণ এক ফাইনাল ছিল। পুরো মাঠভর্তি সমর্থক! কী অসাধারণ অভিজ্ঞতা! লন্ডনের এই মাঠের সময়টা বেশ উপভোগ করেছি আমরা।

গত বছরই ইউরো চ্যাম্পিয়ন হয় ইতালি। দাপুটে ফুটবল খেলে টুর্নামেন্টের সেরা দল হলেও বিশ্বকাপ বাছাইপর্বে ব্যর্থ হয় আজ্জুরিরা। ফলে ইউরো জয়ের মাত্র আট মাসের মাথায় কাতার বিশ্বকাপ থেকে বাদ পড়ে ইতালি। আর বুধবার রাতে দুই মহাদেশীয় লড়াইয়েও হেরে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেছে বোনুচ্চি ও কিয়েলিনিরা।

বুধবার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালিসিমায় ইতালিকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। শুরুর দিকে লাউতারো মার্তিনেস দলকে এগিয়ে নেয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ডি মারিয়া। শেষ দিকে তৃতীয় গোলটি করেন পাওলো দিবালা। তবে তিন গোলে জেতা ম্যাচটিতে লিওনেল মেসি কোনো গোল না করলেও দুটি অ্যাসিস্টের পাশাপাশি চোখধাঁধানো নৈপুণ্যে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন।


অন্যান্য সংবাদ