মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

লিডস থেকে ম্যানসিটিতে ফিলিপস

রিপোর্টারের নাম : / ১৫ জন দেখেছেন
আপডেট : July 5, 2022

ক্যালভিন ফিলিপসকে লিডস ইউনাইটেড থেকে দলে ভেড়ালো ম্যানচেস্টার সিটি। ইংলিশ মিডফিল্ডারকে আনতে সিটির খরচ হয়েছে মোট ৪৫ মিলিয়ন পাউন্ড। সিটির সঙ্গে ছয় বছর মেয়াদী চুক্তিতে স্বাক্ষর করেছেন ২৬ বছর বয়সী তারকা। এই গ্রীষ্মে সিটিজেনদের কোচ পেপ গার্দিওলা এই নিয়ে তৃতীয় কোনো তারকা ফুটবলারকে দলে আনলেন।

লিডসের জার্সিতে ৮ মৌসুমে ২৩৫ ম্যাচ খেলেছেন ফিলিপস। ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ আরও দুই বছর বাকি ছিল। ২০২০ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ড জাতীয় দলের হয়েও অভিষেক হয় ফিলিপসের। ২০২০-২১ মৌসুমে ইংল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও পান তিনি। ২০২০ ইউরোতে ইংলিশদের হয়ে সবগুলো ম্যাচেই মাঠে নেমেছিলেন তিনি।

২০১৯-২০ চ্যাম্পিয়নসশিপে ৩৭ ম্যাচ খেলেছেন ফিলিপস। সেবারই ১৬ বছরে প্রথমবার প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হয় লিডস। তবে গত মৌসুমে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন ফিলিপস। সেবার মাত্র প্রিমিয়ার লিগে ১৬ ম্যাচে মাঠে নামতে পারেন তিনি।

অন্যদিকে, ফিলিপসকে হারিয়ে সিটির কাছ থেকেই তাদের অ্যাকাডেমির খেলোয়াড় ডার্কো গায়াবিকে চার বছরের জন্য দলে ভিড়িয়েছে লিডস। ১৮ বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার ২০২০/২১ মৌসুমে সিটিকে অনূর্ধ্ব-১৮ দলকে প্রিমিয়ার লিগ নর্থ এর শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন। গত মৌসুমে সিটির অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ১০ ম্যাচ খেলে ১ গোক করেছিলেন। ইংল্যান্ড যুব দলের হয়েও ১২ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার।


অন্যান্য সংবাদ