রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

লকডাউনে ১৯ দিনে ঢাকায় গ্রেপ্তার সাড়ে ৭ হাজার

নিজস্ব প্রতিবেদক / ৮৮ জন দেখেছেন
আপডেট : August 10, 2021

করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণের লকডাউনের শেষ দিনে ‘অপ্রয়োজনে’ বের হওয়ার অভিযোগে ঢাকায় ১৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এনিয়ে গত ১৯ দিনে পুলিশের হাতে রাজধানীতে মোট ৭ হাজার ৫৬৯ জন গ্রেপ্তার হলো বলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে।

ডিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসময় দুই হাজার ৮৪৩ জনকে মোট ৩১ লাখ ১১ হাজার ৪১৫ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ডিএমপির ট্রাফিক বিভাগ এই কয়দিন ৮ হাজার ৩৫২টি গাড়িকে মোট এককোটি ৮৩ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করেছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ইফতেখারুল ইসলাম।

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের পক্ষ থেকে কঠোরভাবে এই দফার লকডাউন মেনে চলার নির্দেশনা থাকলেও ১ অগাস্ট পোশাক কারখানা খুলে দেওয়ার পর তা ঢিলেঢালা হয়ে পড়েছে।

এবারের লকডাউন ১০ অগাস্ট মধ্যরাত পর্যন্ত শেষ হবে। এর পর বিধিনিষেধ প্রায় তুলেই নেওয়া হয়েছে।

এরমধ্যেই সড়কে গাড়ি বেড়েছে; পাড়া-মহল্লায় দোকানও খুলতে শুরু করেছে।


অন্যান্য সংবাদ