রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

র‌্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে উঠে এলেন ফ্রেঞ্চ ওপেন বিজয়ী নাদাল

রিপোর্টারের নাম : / ৩৪ জন দেখেছেন
আপডেট : June 7, 2022
র‌্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে উঠে এলেন ফ্রেঞ্চ ওপেন বিজয়ী নাদাল

ফ্রেঞ্চ ওপেন বিজয়ী নাদাল সদ্য প্রকাশিত এটিপি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন।
এদিকে নাদালের কাছে ফাইনালে পরাজিত কাসপার রুডেরও অবস্থানের উন্নতি হয়েছে। নরওয়ের এই তারকা দুই ধাপ উন্নতি হয়ে র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে উঠে এসেছেন।

রুডকে ফাইনালে ৬-৩, ৬-৩, ৬-০ গেমে উড়িয়ে দিয়ে ক্যারিয়ারের ১৪তম ফ্রেঞ্চ ওপেন শিরোপা জয় করার কৃতিত্ব দেখিয়েছেন নাদাল। এর মাধ্যমে স্ল্যাম জয়ের রেকর্ড ২২’এ নিয়ে গেছেন এই অভিজ্ঞ স্প্যানিয়ার্ড।
রোলা গ্যাঁরোতে নাদালের কাছে কোয়ার্টার ফাইনালে পরাজিত সার্বিয়ান নোভাক জকোভিচ ডানিল মেদভেদেভের থেকে এগিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি ধরে রেখেছেন। তৃতীয় স্থানে রয়েছেন জার্মানীর আলেক্সান্দার জেভরেভ।
এটিপি শীর্ষ ১০ বিশ্ব র‌্যাঙ্কিং :
১. নোভাক জকোভিচ (সার্বিয়া) ৮৭৭০ রেটিং পয়েন্ট
২. ডানিল মেদভেদেভ (রাশিয়া) ৮১৬০
৩. আলেক্সান্দার জেভরেভ (জার্মানী) ৭৭৯৫
৪. রাফায়েল নাদাল (স্পেন) ৭৫২৫
৫. স্টিফানোস টিসিতসিপাস (গ্রীস) ৬১০০
৬. কাসপার রুড (নরওয়ে) ৫০৫০
৭. কার্লোস আলকারাজ (স্পেন) ৫০০৫
৮. আন্দ্রে রুবলেভ (রাশিয়া) ৪২৬০
৯. ফেলিক্স অগার-আলিয়ামিসে (কানাডা) ৩৯৫৫
১০. মারিও বেরাত্তিনি (ইতালি) ৩৮০৫


অন্যান্য সংবাদ