রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

রোনালদো ফিরতে পারেন ম্যান ইউতে !

স্পোর্টস ডেস্ক / ৮২ জন দেখেছেন
আপডেট : August 27, 2021

ক্রিশ্চিয়ানো রোনালদোর দলবদল নিয়ে নাটক শেষই হচ্ছে না। এবার যেন পুরো উল্টে গেল পর্তুগিজ তারকার দল বদলানোর। জুভেন্তাস ছাড়তে চান, এমন ইচ্ছের কথা জানা গিয়েছিল স্পষ্টই। শুক্রবার তিনি ছেড়ে গিয়েছেন তুরিন, বিদায় বলেছেন সতীর্থদের। তার নতুন ক্লাব হিসেবে জোরেশোরে নাম শোনা যাচ্ছিল ম্যানচেস্টার সিটির।

বেশ কিছু গণমাধ্যম বলছিল, ক্লাবটির সঙ্গে সবকিছু চূড়ান্তও হয়ে গেছে রোনালদোর। আর কোনো ক্লাব তার ব্যাপারে আগ্রহী না, বলা হচ্ছিল এমনটিও। কিন্তু এবার এই দলবদল নিয়েছে নতুন মোড়। রোনালদোকে পেতে নিজেদের ইচ্ছের কথা জানিয়েছে তার পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও।

দলটির কোচ ওলে গানার শোলসার বলেছেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো? আমাদের মধ্যে সবসময়ই ভালো যোগাযোগ আছে। ব্রুনোও (রোনালদোর পর্তুগিজ সতীর্থ) তার সঙ্গে কথা বলেছে। সে জানে তার ব্যাপারে আমাদের অনুভূতি কী। রোনালদো যখনই জুভেন্তাস ছাড়তে চাইবে, সে জানে আমরা আছি।’

রোনালদোকে দলের কিংবদিন্ত আখ্যা দিয়ে তিনি বলেছেন, ‘ক্রিশ্চিয়ানো এই ক্লাবের কিংবদন্তি। আমাকে যদি জিজ্ঞেস করেন, সর্বকালের সেরা খেলোয়াড়। আমার সৌভাগ্য তার সঙ্গে খেলতে পেরেছি। সুযোগ পেলে তার কোচও হতে পারি। দেখা যাক কী হয়।’

রোনালদোর দলবদলের বিষয়ে কথা বলেছেন সিটি কোচ পেপ গার্দিওলাও। তিনি বলেছেন, ‘আগামী তিন-চার দিনে যেকোনো কিছুই ঘটতে পারে। রোনালদোসহ বেশ কিছু ফুটবলার আছে যারা তাদের খেলার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে। এখনো কিছু বিষয় বেশ দূরে রয়ে গেছে।’

ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিসিও রোমানো বলছেন, গতকাল (বৃহস্পতিবার) থেকেই বেতন নিয়ে রোনালদোর সঙ্গে আলোচনা চলছে ম্যান ইউর। একসময় ক্লাবটির হয়ে খেলা এই তারকা ফুটবলারকে ফেরাতে মরিয়া ইউনাইটেড। রোনালদোর অ্যাজেন্টের সঙ্গে আলোচনা চলছে সিটির। আগামী কয়েক ঘণ্টা যে আরও অনেক নাটক হবে, তা বলার অপেক্ষা রাখে না।


অন্যান্য সংবাদ