রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

রোনালদোর আবেদন, ‘আমাকে ছেড়ে দিন’

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : July 3, 2022

ম্যানচেস্টার ইউনাইটেডে ছেড়ে যেতে চান ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে ছেড়ে দিতে ক্লাবটির কাছে আবেদন করেছেন পর্তুগিজ তারকা। রোনালদো মনে করেন তার দল ছেড়ে যাওয়ার সময় হয়েছে। তবে ম্যানচেস্টার এই বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো কথা বলেনি।

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, ম্যানচেস্টারকে ইতিমধ্যেই রোনালদো বলেছেন তাকে ছেড়ে দিতে। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না ম্যানচেস্টার। সেই কারণেই রোনালদো দল ছাড়তে চান বলে জানা গিয়েছে। রিয়াল মাদ্রিদ, জুভেন্তাসে সাফল্যের সঙ্গে খেলার পর তার পুরনো দল ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে এসেছিলেন রোনালদো।

কিন্তু এই মৌসুমে প্রিমিয়ার লিগের ইতিহাসে সব থেকে খারাপ খেলেছে ম্যানচেস্টার। ষষ্ঠ স্থানে শেষ করে তারা। পেয়েছে মাত্র ১৬টি জয়। লিগজয়ী ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের তফাত ছিল ৩৫ পয়েন্টের।

চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন না করতে পারায় ম্যানচেস্টারকে নিয়ে খুশি নন রোনালদো। ইউরোপা লিগে খেলবে ম্যানচেস্টার। সেই লিগে কোনো দিন খেলেননি রোনালদো। সেই কারণেই ম্যানচেস্টারকে বলেছেন তাকে ছেড়ে দিতে।

কোনো দল তাকে নিতে চাইলে ম্যানচেস্টারকে ছাড়ার জন্য বলেছেন রোনালদো। তিনি আরও তিন-চার বছর খেলতে চান। ম্যানচেস্টারের প্রতি তার সম্মান থাকলেও নতুন কোচ এরিক টেন হ্যাগের দল গঠনে অনেক বছর লাগবে বলে মনে করেন রোনালদো।

ম্যানচেস্টার কিছু দিন আগে জানিয়েছিল রোনালদোকে ছাড়া হবে না। রোনালদো নিজেও জানিয়েছিলেন যে তিনি ম্যানচেস্টারে খুশি। কিন্তু আগামী দিনে সেটাই হবে কি না, তা নিশ্চিত নয়।-আনন্দবাজার


অন্যান্য সংবাদ