রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

রুদ্ধশ্বাস লড়াই করেও হেরে গেল বাংলাদেশ

রিপোর্টারের নাম : / ৩২ জন দেখেছেন
আপডেট : June 11, 2022

ফিফা র‌্যাংকিংয়ে তুর্কমেনিস্তান থেকে ৫৪ ধাপ পিছিয়ে বাংলাদেশ। মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে দলটির মুখোমুখি হয় লাল-সবুজের জার্সিধারীরা। শক্তিমত্তায় পিছিয়ে থাকা জামাল ভূঁইয়ার দল লড়ল নিজেদের সর্বোচ্চ দিয়ে। শুরুতে পিছিয়ে পড়ার পর গোল শোধও করে তারা। কিন্তু শেষ পর্যন্ত পরাজয় বরণ করতে হয় হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের।

শনিবার (১১ জুন) কুয়ালালামপুরের বুকিত জলিল স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে ২-১ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজদের। ম্যাচের সাত মিনিটের মাথায় গোল হজম করেই তার পাঁচ মিনিট পর গোল পরিশোধ করে বাংলাদেশ।

ম্যাচের শুর থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে তুর্কেমেনিস্তান। তারই সুফল পায় সাত মিনিটের মাথায়। কর্নার থেকে বাংলাদেশের দুর্বল ডিফেন্সের সুযোগ নিয়ে গোলরক্ষক জিকোকে ফাঁকি দিয়ে নিজ দলের প্রথম গোল করেন আলতিমিরা।

এরপরই আক্রমণ শুরু করে বাংলাদেশও। ১-০ গোলে পিছিয়ে পড়া লাল-সবুজের জার্সিধারীরা ১১ মিনিট ৫৫ সেকেন্ডের মাথায় বিশ্বনাথের থ্রো থেকে ইব্রাহিমের হেড থেকে পাওয়া গোলে সমতায় ফেরায় ম্যাচ।

এরপর প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও হাতছাড়া করে জামাল ভূঁইয়ারা। ১-১ সমতায় থাকা ম্যাচের দ্বিতীয়ার্ধেও পাল্টাপাল্টি আক্রমণে ব্যস্ত থাকে বাংলাদেশ-তুর্কেমেনিস্তান।

তবে ম্যাচের ৭৭ মিনিটের মাথায় নিজেদের জয় সূচক গোলটি করে অ্যামানোর। তার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তুর্কেমেনিস্তান। এরপর আর কোনো গোলের দেখা পায়নি কোনো দল। এতে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তুর্কেমেনিস্তান।

দুই ম্যাচে এক জয় নিয়ে ‘ই’ গ্রুপের পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে গেছে দলটি। অন্যদিকে বাংলাদেশ হেরেছে দুটি ম্যাচ। বাকি রয়েছে স্বাগতিক মালোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ।


অন্যান্য সংবাদ