মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

যুদ্ধ থামাতে পুতিনকে পেলের আহ্বান

রিপোর্টারের নাম : / ২৩ জন দেখেছেন
আপডেট : June 2, 2022

ইউক্রেনে রুশ সেনাবাহিনীর হামলা থামাতে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। স্থানীয় সময় বুধবার পুতিনের বরাবর খোলা চিঠিতে পেলে এই আহ্বান জানান। তিনি বলেন, বিশ্বকাপে নির্বাচিত দল হবার লড়াইয়ে রয়েছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জাতীয় দল।

‘আজ ইউক্রেনের টিম ভুলে থাকার চেষ্টা করছে, অন্তত ৯০ মিনিটের জন্য, সেই ট্র্যাজেডি যা এখনও তাদের দেশকে গ্রাস করেছে। ইউক্রেনীয় পুরুষ ফুটবল দল বিশ্বকাপের প্লে-অফ সেমিফাইনালে স্কটল্যান্ডের মুখোমুখি হওয়ার ঠিক আগে ইনস্টাগ্রামে খোলা চিঠিটি পোস্ট করেন পেলে।

‘আক্রমণ বন্ধ করুন- এই অনুরোধটি করার জন্য আমি আজকের এই ম্যাচটিকে সুযোগ হিসেবে ব্যবহার করতে চাই। এই চলমান ও বিরামহীন সহিংসতার পেছনে কোনোই যৌক্তিকতা নেই।’ যোগ করেন তিনবারের বিশ্বকাপজয়ী এ তারকা।

‘এই সংঘাত শত্রুতায় ভরা, অযৌক্তিক। বেদনা, ভয়, সন্ত্রাস এবং যন্ত্রণা ছাড়া আর কিছুই দিতে পারেনি। শুধু জাতিগুলোকে আলাদা করার জন্য যুদ্ধগুলো চলমান। শিশুদের স্বপ্নকে সমাহিত করা, পরিবারকে ধ্বংস করা এবং নিরপরাধ ব্যক্তিদের হত্যা করা ছাড়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পেছনে কোনো মহৎ উদ্দেশ্য থাকতে পারে না।’

এ সময় পুতিনের সঙ্গে সাক্ষাৎ এবং একটি দীর্ঘ করমর্দনসহ হাসি বিনিময়ের কথা স্মরণ করেন পেলে। এই সংঘাত বন্ধের ক্ষমতা রয়েছে আপনার হাতে। আমি মস্কোতে ২০১৭ সালে আপনার সঙ্গে শেষ বৈঠকে সেই একটি হাত সজোরে চেপে ধরে ঝাঁকিয়েছিলাম।’


অন্যান্য সংবাদ