রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

যাদের সক্ষমতা আছে তারা জাতীয় নির্বাচনে আসবে: হানিফ

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : July 22, 2022

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, নির্বাচন ত্রুটিমুক্ত ও এর গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন। কোন দল সেখানে যদি না যায় বা মতামত না দেয় সেটা তাদের ব্যাপার। তার মানে এ নয় যে তাদের বাদ দিয়ে নির্বাচন হবে। কেউ মতামত না দিলে নির্বাচনই হবে না এমনটাও নয়।

শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শুরুর আগে হানিফ এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের এখনও দেড় বছর বাকী। এখন যেসব কথাবার্তা হচ্ছে তা রাজনৈতিক। এটা কোন সিদ্ধান্ত নয়। যাদের নির্বাচন করার সক্ষমতা আছে তারা সবাই নির্বাচনে আসবে। আমরা চাই সব দল নির্বাচনে আসুক।

হানিফ আরও বলেন, আওয়ামী লীগ কখনও ভুয়া নির্বাচন করে না। বিএনপি করেছিল, তাই জনগণ তাদের টেনে হিচরে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছিল। জনগণের সমর্থন আছে বলেই আওয়ামী লীগ ক্ষমতায় আছে।


অন্যান্য সংবাদ