সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় নতুন মোড়, বিচার হবে ৮ স্বাস্থ্যকর্মীর

রিপোর্টারের নাম : / ২৩ জন দেখেছেন
আপডেট : June 23, 2022

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন আট স্বাস্থ্যকর্মী। অপরাধমূলক অবহেলার দায়ে এ শাস্তির মুখোমুখি হচ্ছেন তারা। একটি মেডিকেল প্যানেল ম্যারাডোনার চিকিৎসায় ব্যপক ‘ঘাটতি এবং অনিয়ম’ ছিল বলে তথ্য প্রমাণ নিশ্চিত করায় এ হত্যার রায় দিয়েছেন আদালত।

বুধবার (২২ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এর প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

প্রতিবেদনে জানা যায়, আর্জেন্টিনার পেনাল কোড অনুযায়ী এ অপরাধে তাদের ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে। তবে বিচারের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

এদিকে ২০২০ সালের নভেম্বরে বুয়েনস আইরেসে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মারা যান ম্যারাডোনা। তখন থেকেই এ মৃত্যু ঘিরে অনেক তথ্য উঠে আসে। এ ফুটবল জাদুকরের মৃত্যুকে স্বাভাবিক বলে মানতে চাননি অনেকেই। যে তালিকায় ছিলেন তার দুই কন্যাও। তারাই বাবার মৃত্যু নিয়ে মামালা করেন।

গত বছর থেকে তার মৃত্যুর রহস্য বের করার জন্য ২০ জন বিশেষজ্ঞের প্যানেল কাজ করেছে এবং তারা পরবর্তিতে বের করেছে ম্যারাডোনার মেডিকেল টিম বেপরোয়া পদ্ধতিতে কাজ করেছে। অবহেলার কারণে মৃত্যু হয় এ কিংবদন্তির।

যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা হলেন, স্নায়ু শল্যচিকিৎসক লিয়োপল্ডো লুক, মনোরোগ বিশেষজ্ঞ অগাস্টিনো কোসাশভ এবং মনোবিজ্ঞানী কার্লোস ডিয়াজ, মেডিকেল কো অর্জিনেটার ন্যান্সি ফোরলিনি এবং দুই নার্সসহ চারজন।


অন্যান্য সংবাদ