শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মৌসুমের প্রথম এল-ক্লাসিকো বার্সেলোনার মাঠে

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : June 23, 2023
মৌসুমের প্রথম এল-ক্লাসিকো বার্সেলোনার মাঠে

ক্রীড়া ডেস্ক: ২০২৩-২৪ মৌসুমের স্প্যানিশ লা লিগার সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৩ই আগস্ট শুরু হবে স্প্যানিশ লিগের নতুন মৌসুম। এর দুই মাস পরেই ক্লাব ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর দ্বৈরথ এল ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

সূচি অনুযায়ী রিয়াল-বার্সা প্রথম এল ক্লাসিকো এ বছরের ২৯শে অক্টোবর। মৌসুমের প্রথম এল ক্লাসিকো হবে বার্সেলোনার মাঠ এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিস মাঠে। এরপর ফিরতি লেগে এ দুই দল মুখোমুখি হবে আগামী বছরের ২১শে এপ্রিল। লিগের দ্বিতীয় এল ক্লাসিকোটি হবে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে।

তবে তার অঅগে এই দুই দল মুখোমুখি হবে আরও একবার। গত মৌসুমের মতো এবারও প্রাক-মৌসুমে দেখা হবে বার্সেলোনা ও রিয়ালের। আগামী ২৯শে জুলাই ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের ডালাসে।

এদিকে, ২০২৩-২৪ মৌসুমের লা লিগায় আগামী ১৩ই আগস্ট গেটাফের মাঠে ম্যাচ দিয়ে লিগ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বার্সেলোনা। একই দিন রিয়াল তাদের প্রথম ম্যাচ খেলবে অ্যাটলেটিক বিলবাওয়ের মাঠে।


অন্যান্য সংবাদ