রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মে মাসের সেরা ক্রিকেটারের মনোনয়নে মুশফিক

রিপোর্টারের নাম : / ৩৪ জন দেখেছেন
আপডেট : June 6, 2022
মে মাসের সেরা ক্রিকেটারের মনোনয়নে মুশফিক

আবারও মাস সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেলেন মুশফিকুর রহিম। মে মাসের সেরা ক্রিকেটার হতে মুশফিককে লড়তে হবে শ্রীলঙ্কার দুই ক্রিকেটারের সঙ্গে। বাংলাদেশের জার্সিতে দুই টেস্টে সেঞ্চুরি হাঁকানো মুশফিকুর রহিমের সঙ্গে আছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও আসিথা ফার্নান্ডোও।

গেল বছরেও বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে মাসের সেরা খেলোয়াড় ‘আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ’ খেতাব জিতেছিলেন মুশফিকুর রহিম।

গত মাসে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার দুই টেস্টে মুশফিক, ম্যাথুজ ও ফার্নান্ডো- তিনজনেই দারুণ পারফর্ম করেছেন। এই ভিত্তিতেই মনোনয়ন পেয়েছেন তারা।

দুই টেস্ট মিলিয়ে মুশফিক ৩০৩ রান করেছেন। তাতে ছিল দুটি সেঞ্চুরিও। চট্টগ্রাম টেস্টে ১০৫ রানের ইনিংসের পর ঢাকা টেস্টের প্রথম ইনিংসে খেলেন অপরাজিত ১৭৫ রানের ইনিংস। শুধু তাই নয়, চট্টগ্রামে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার টেস্ট রানও পূরণ করেছেন।

অন্যদিকে দুই টেস্টে ২ সেঞ্চুরিতে ৩৪৪ রান করে সিরিজের সেরা ব্যাটার ছিলেন ম্যাথুজ। প্রথম টেস্টে ১ রানের জন্য দ্বিতীয় ডাবল সেঞ্চুরি মিস করেছেন। দ্বিতীয় টেস্টে এই লঙ্কান ব্যাটসম্যান সেঞ্চুরি হাঁকান, অপরাজিত থাকেন ১৪৫ রানে। আর পেসার আসিথা শীর্ষ উইকেটশিকারি ছিলেন টেস্ট সিরিজের। প্রথম টেস্টে তিন উইকেট নিলেও দ্বিতীয় টেস্টে নেন ১০ উইকেট। বিদেশের মাটিতে শ্রীলঙ্কান পেসারের টেস্টে ১০ উইকেট নেওয়ার দ্বিতীয় ঘটনাও এটি।

আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা। আইসিসির বিশেষজ্ঞ প্যানেলের ৯০ শতাংশ এবং সমর্থকদের ভোটের ১০ শতাংশ বিবেচনায় এনে ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল।


অন্যান্য সংবাদ