রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মেসি-নেইমারে পিএসজির উড়ন্ত সূচনা

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : August 7, 2022

ফ্রেঞ্চ লিগ ওয়ানে উড়ন্ত শুরু পেয়েছে ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজি। মৌসুমের প্রথম ম্যাচে ক্লেরমন্ট ফুটকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে গালতিয়েরের দল। নির্লিপ্ত গত মৌসুম কাটানো লিওনেল মেসি প্রথম ম্যাচেই পেয়েছেন জোড়া গোলের দেখা। দারুণ শুরুর পর কোচ জানালেন পিএসজির ডিএনএ-তেই রয়েছে গোল।

স্টেড গ্যাব্রিয়েল-মন্টপিড স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। শুরু থেকেই পিএসজির কাছে অসহায়ত্ব স্বীকার করতে দেখা গেছে ক্লেরমন্টকে। ম্যাচের ৯ মিনিটে মেসির বাড়ানো বলে গোল করে পিএসজিকে লিড এনে দেন নেইমার। এরপর ২৬ মিনিটে নেইমারের বাড়ানো বলে গোল করেন হাকিমি। বিরতিতে যাওয়ার আগে ব্যবধান ৩-০ করেন মারকুইনহোস। এবারও বল বাড়ানোয় ছিলেন নেইমার।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে পিএসজি। তবে ক্লেরমন্টের অতি রক্ষণশীলতায় গোল আসতে সময় নিচ্ছিল। ম্যাচের ৮০ মিনিটে ফের নেইমারের বাড়ানো বলে দারুণ ফিনিশিংয়ে গোল করেন মেসি। তখনও শেষ হয়নি পিএসজির গোল উৎসব। ৮৬ মিনিটে পেরেদেসের লাফিয়ে ওঠা বাড়ানো বল বাইসাইকেল শটে ক্লেরমন্টের জালে পাঠিয়ে জোড়া গোল পূর্ণ করেন মেসি।

দারুণ জয়ে পিএসজি ফুটবালারদের উপর তৃপ্ত নয়া কোচ গালতিয়ের। ম্যাচ শেষে জানিয়েছেন পিএসজির ডিএনএ-তেই রয়েছে গোলের নেশা।

‘প্রথম জয়ে অনেক তৃপ্ত আমি। ম্যাচে জয়লাভ ও পাঁচটি গোল করা গুরুত্বপূর্ণ। পিএসজির সবাই আক্রমণে নিজেদের প্রকাশ করেছে। আমাদের সবসময় দল হিসেবে খেলতে হবে, এবং এটি পুরো মৌসুম জুড়ে বজায় রাখতে হবে। অবশ্যই, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ম্যাচে গোল করা, আর পিএসজির ডিএনএ এবং এখানকার খেলোয়াড়দের ডিএনএ-তে গোল রয়েছে।’


অন্যান্য সংবাদ