রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মেসিসহ পাঁচ খেলোয়াড় পেলেন বিশেষ সম্মাননা পুরষ্কার

ডেস্ক রিপোর্ট / ৮৩ জন দেখেছেন
আপডেট : August 26, 2021

ইউরো ও কোপা আমেরিকা জিতে আসায় মেসি সহ পাঁচ খেলোয়াড়কে বিশেষ সম্মাননা দিয়েছে ফরাসি ক্লাব পিএসজি। এর মধ্যে তিনজনই আর্জেন্টিনা দলের, তারা হলেন- লিওনেল মেসি, ডি মারিয়া ও লিয়ান্দ্রো প্যারেদেস। আর ইতালিয়ান দুইজন হলেন- জিয়ানলুইজি ডোনারুম্মা ও মার্কো ভেরাত্তি।

২৮ বছর পর আর্জেন্টিনার কোপা আমেরিকার শিরোপা জেতার পেছনে বড় অবদান ছিল মেসির। আসরে সবচেয়ে বেশি গোল করেছেন তিনি। তার পা থেকে আসে ৪টি গোল। এ ছাড়া সতীর্থদের দিয়েও করিয়েছেন ৫টি গোল। জাদুকরী পারফরমেন্সে সবশেষ কোপার সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি মেসি টুর্নামেন্টের সেরার পুরস্কারও জেতেন।

এ ছাড়া ইতালির ইউরো জয়ের নায়ক ছিলেন জিয়ানলুইজি ডোনারুম্মা ও মার্কো ভেরাত্তি। গোলরক্ষক হয়েও ডোনারুম্মা ইউরো চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন।


অন্যান্য সংবাদ