রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মেসির পাঁচ গোলে আর্জেন্টিনার বড় জয়

রিপোর্টারের নাম : / ৩৮ জন দেখেছেন
আপডেট : June 6, 2022
মেসির পাঁচ গোলে আর্জেন্টিনার বড় জয়

এস্তোনিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে একাই পাঁচ গোল করেছেন লিওনেল মেসি। ওসাসুনার আল সাদার স্টেডিয়ামে তার এই গোলের বন্যায় খর্ব শক্তির এস্তোনিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে জায়ান্ট আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে এর আগে এক ম্যাচে পাঁচ গোল করার কৃতিত্ব দেখিয়েছিলেন সাবেক দুই তারকা হুয়ান আন্দ্রেস মারভেজি ও ম্যানুয়েল মোরেনো।

সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি ৮ মিনিটে স্পট কিক থেকে গোলে সূচনা করেন। এরপর একে একে ৪৫, ৪৭, ৭১ ও ৭৬ মিনিটে আরো চারটি গোল করেছেন। এনিয়ে আর্জেন্টিনার জার্সি গায়ে ১৬২ ম্যাচে তার গোলসংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৬।

আর্জেন্টাইন অধিনায়ক এখন সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতার তালিকায় হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাসকে পিছনে ফেলে চতুর্থ স্থানে উঠে এলেন। এই তালিকায় পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো ১১৭ গোল করে শীর্ষে রয়েছে। পরের দুই স্থানে রয়েছেন যথাক্রমে ইরানের আলি দেই (১০৯) ও মালয়েশিয়ার মোখতার দাহারি (৮৯)।

পিএসজির এই ফরোয়ার্ড প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ ও আন্তর্জাতিক পর্যায়ে এক ম্যাচে পাঁচ গোল করার কৃতিত্ব দেখালেন।

পেশাদার ক্যারিয়ারে মেসি এর আগে আর একবারই এক ম্যাচে ৫ গোল করেছিলেন। ২০১২ সালের চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর সেই ম্যাচে বার্সেলোনার জার্সিতে লেভারকুজেনের বিপক্ষে ৫ গোল করেছিলেন মেসি। এস্তোনিয়ার বিপক্ষে এই জয়ের মাধ্যমে লিওনেল স্কালোনির দল ৩৩ ম্যাচে অপরাজিত থাকলো। ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে তারা সর্বশেষ ম্যাচে পরাজিত হয়েছিল।

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ডের মোকাবেলা করবে আর্জেন্টিনা ।


অন্যান্য সংবাদ