রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মেসিদের কটাক্ষ করে নেইমারের মন্তব্য ভাইরাল

রিপোর্টারের নাম : / ৩৪ জন দেখেছেন
আপডেট : June 3, 2022
মেসিদের কটাক্ষ করে নেইমারের মন্তব্য ভাইরাল

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ট্রফি ফিনালিসিমা জয় করলো আর্জেন্টিনা। ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে আলবিসেলেস্তরা। দুই অ্যাসিস্টে ম্যাচ সেরা লিওনেল মেসি। কোপা আমেরিকার পর এক বছরেরও কম ব্যবধানে আরও একটি শিরোপা জিতলো আর্জেন্টিনা।

একটি শিরোপার জন্য কতই না হাহাকার ছিলো মেসির। তাই এ উল্লাসের মাত্রা আরও বেড়ে যায় ড্রেসিংরুমে। চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে খোঁচা মেরে সেই গান গেয়ে যায় আর্জেন্টিনার খেলোয়াড়রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তেই ছড়িয়ে পড়ে এমন ভিডিও। ভিডিওতে দেখা যায়, ব্রাজিলকে খুঁচিয়ে গান গাইছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। সেই গানের কথাগুলো ছিল এমন, ‘কী হলো ব্রাজিল? পাঁচবারের চ্যাম্পিয়নরা কি ভয় পেয়ে গেলো?’

এমন উদযাপন স্বাভাবিকভাবে নিতে পারেনি ব্রাজিলিয়ান সমর্থকরা। এতে নানা রকমের সমালোচনাও শুনতে হয়েছে মেসিদের। এবার সেই উল্লাসের প্রতিবাদ করলেন ব্রাজিল তারকা নেইমার জুনিয়রও। ইনস্টাগ্রামে ফুটবল ইজ আর্ট নামের একটি প্রোফাইল থেকে আপলোড হওয়া সেই ভিডিওর মন্তব্যের ঘরে নেইমার লিখেছেন, ‘ওরা কি বিশ্বকাপ জিতে গেছে?’


অন্যান্য সংবাদ