রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মুকুল বোসের মরদেহে শ্রদ্ধা নিবেদন

রিপোর্টারের নাম : / ২৩ জন দেখেছেন
আপডেট : July 4, 2022

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শ্রী মুকুল বোসের মরদেহে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। এর আগে তার মরদেহে শ্রদ্ধা জানাতে সকাল সাড়ে দশটার দিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনা হয়। পরে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা জানানো শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস দুঃসময় অগ্রণী ভুমিকা পালন করেছে। ৭৫ এ বংবন্ধুকে হত্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ গড়ে তুলেছিলেন। আন্দোলন সংগ্রামে দলের প্রতি তার অবদান অনুপ্রেরণা হয়ে থাকবে।

এছাড়া মুকুল বোসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

আগামীকাল সকালে গোপালগঞ্জের মুকসুদপুর নিজ গ্রামে নেয়া হবে মুকুল বোসের মরদেহ। পরে সেখান থেকে রাজধানীর সবুজবাগ শ্মশানে আনা হবে এবং সেখানে শেষকৃত্য সম্পন্ন হবে।


অন্যান্য সংবাদ