রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মিরসরাইয়ে ট্রাকচাপায় অটোরিকশাচালক ও যাত্রী নিহত

চট্টগ্রাম প্রতিনিধি / ৩৯ জন দেখেছেন
আপডেট : June 14, 2022

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক চাপায় অটোরিকশাচালক ও যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুন) দুপুরে মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের করেরহাট-রামগড় সড়কে পাথরবাহী ট্রাক আর যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহতরা হলেন- অটোরিকশার চালক মো. ইউসুফ ও যাত্রী মো. রুবেল। ইউসুফ করেরহাট ইউনিয়নের উত্তর অলিনগরের ও রুবেল ফরেস্ট গেট ঘেড়ামারা এলাকার বাসিন্দা ছিলেন। এই দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বেলা দেড়টার দিকে পাথরবাহী দ্রুতগতির একটি ট্রাক খাগড়াছড়ির রামগড়ের দিকে যাচ্ছিলো। পথে নাহার অ্যাগ্রোর সামনে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি ট্রাকের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যান।

নাহার অ্যাগ্রোর সামনে করেরহাট-রামগড় সড়কের এই অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে। ট্রাকের চালক পালিয়ে গেছেন।


অন্যান্য সংবাদ