বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

মায়ামিতে ১২৬ যাত্রী নিয়ে অবতরণ করতেই বিমানে আগুন

রিপোর্টারের নাম : / ১৪ জন দেখেছেন
আপডেট : June 22, 2022

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে ১২৬ জন যাত্রীসহ রেড এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ অবতরণ করতে না করতেই এতে আগুন লাগে। মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে বুধবার প্রকাশিত বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, রেড এয়ারের ফ্লাইটটি অবতরণের পর এর সামনের দিকের একটি ল্যান্ডিং গিয়ার বিকল হলে উড়োজাহাজটিতে আগুনের সূত্রপাত ঘটে। রেড এয়ার ডমিনিকান রিপাবলিকের স্বল্প খরচের উড়োজাহাজ সংস্থা।

টুইটার বার্তায় মায়ামি কাউন্টির ফায়ার সার্ভিস জানায়, উড়োজাহাজের সামনের দিকে নাকের মত অংশে অবস্থিত ‘ফ্রন্ট ল্যান্ডিং গিয়ার’ বিকল হওয়ার কারণেই এ দুর্ঘটনার সূত্রপাত।

মায়ামির উড্ডয়ন বিভাগের মুখপাত্র গ্রেগ চিন জানান, উড়োজাহাজটি ডমিনিকান রিপাবলিকের সান্তো দোমিঙ্গো শহর থেকে মায়ামিতে এসেছিল। এমডি-৮২ জেটলাইনার উড়োজাহাজটিতে ১২৬ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনায় ৩ ব্যক্তি ছোটখাটো চোট পেয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। বাকি যাত্রীদের বাসের মাধ্যমে উড়োজাহাজ থেকে বিমানবন্দরের টার্মিনালে নিয়ে যাওয়া হয়।

টুইট বার্তায় মায়ামি কাউন্টির ফায়ার সার্ভিস আরও জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ঘটনাস্থলে উপস্থিত বাহিনীর সদস্যরা উড়োজাহাজ থেকে বের হয়ে আসা তেল সেখান সরিয়ে নেয়ার কাজ করছেন।

বিভিন্ন খবরে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রানওয়ের পাশে ঘাসের ওপর উড়োজাহাজটি থেমে আছে। এর আশেপাশের পুরো জায়গাটি ফায়ার সার্ভিস কর্মীদের নিক্ষেপ করা সাদা অগ্নিনির্বাপক কেমিকেলে ভরে গেছে। কমপক্ষে ৩টি ফায়ার সার্ভিস যান সেখানে থেমে থাকতে দেখা গেছে।


অন্যান্য সংবাদ