রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

‘মানুষ বন্যায় ভাসছে, প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধনের আনন্দে ভাসছেন’

রিপোর্টারের নাম : / ২৩ জন দেখেছেন
আপডেট : June 24, 2022
Afroza-Abbas

জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রিয় কমিটির সভানেত্রী আফরোজা আব্বাস বলেছেন, সিলেট-সুনামগঞ্জের মানুষ বন্যায় ভাসছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ না খেয়ে মরছেন আর প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধনের আনন্দে ভাসছেন। তিনি হেলিকপ্টারে চড়ে আকাশ পথে বন্যা উপভোগ করছেন। পদ্মা সেতু নাম রাখলে তিনি সোনার চেইন উপহার দিচ্ছেন।

শুক্রবার (২৪ জুন) দুপুরে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল ও পাবনা জেলা মহিলা দলের নবনির্বাচিতদের পরিচিতি সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এ মন্তব্য করেন।

পাবনা পিসিসিএস মিলনায়তনে জেলা শাখা জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।

জেলা মহিলা দলের সভাপতি পূর্ণিমা ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, সাবেক সংসদ সদস্য ও নির্বাহী কমিটির সদস্য সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনিছুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


অন্যান্য সংবাদ