মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

মাঝ আকাশে ১৮৫ আরোহী নিয়ে বিমানে আগুন

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : June 19, 2022

মাঝ আকাোেশ দিল্লিগামী স্পাইস জেটের একটি বিমানে আগুন লেগেছে। তবে কেউ হতাহত হননি বলে খবর পাওয়া গেছে। বিমানটি নিরাপদে বিহারের রাজধানী পাটনায় অবতরণ করেছে বলেও জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, পাখির আঘাতের পরে বিমানটির বাম ইঞ্জিনে আগুন লেগে যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দুর্ঘটনার সময় মাটি থেকে স্থানীয়দের তোলা ভিডিওতে দেখা গিয়েছে বাম ইঞ্জিন থেকে স্পার্ক বের হচ্ছে।

এভিয়েশন নিয়ন্ত্রক ডিজিসিএ সূত্র জানিয়েছে যে এটি একটি পাখির আঘাত ছিল, যা প্রায়শই ইঞ্জিনে আগুনের কারণ হয়। এমন পরিস্থিতিতে সাধারণত পাইলটরা ইঞ্জিন বন্ধ করে নিরাপদে অবতরণ করেন। এই দুর্ঘটনার ক্ষেত্রেও একইভাবে পরিস্থিতি সামলেছেন পাইলটরা।

পাটনার জেলা ম্যাজিস্ট্রেট চন্দ্রশেখর সিং বলেন, “স্থানীয়রা বিমানে আগুন দেখতে পেয়ে জেলা ও বিমানবন্দরের কর্মকর্তাদের জানান। এর পরে দিল্লিগামী ফ্লাইটটি পাটনা বিমানবন্দরে ফিরে আসে এবং নিরাপদে উদ্ধার করা হয় বিমানের ১৮৫ জন যাত্রীকে।


অন্যান্য সংবাদ