রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মরগানের অধীনে খেলবেন মাশরাফি

রিপোর্টারের নাম : / ২৩ জন দেখেছেন
আপডেট : August 12, 2022

ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে আগামী ১৬ সেপ্টেম্বর একটি প্রীতি ম্যাচে মাঠে নামবে ইন্ডিয়া মহারাজাস ও ওয়ার্ল্ড জায়ান্টস। মূলত ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে লিজেন্ড ক্রিকেট লিগ টুর্নামেন্ট। তার আগে এই বিশেষ প্রীতি ম্যাচের আয়োজনের করা হয়েছে।
ঐ ম্যাচে ওয়ার্ল্ড জায়ান্টসের হয়ে খেলবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ওয়ার্ল্ড জায়ান্টসকে নেতৃত্ব দিবেন ২০১৯ ওয়ানডে বিশ^কাপ জয়ী ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এউইন মরগান। আর ইন্ডিয়া মহারাজাসকে নেতৃত্ব দিবেন ভারতের সাবেক সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
ইন্ডিয়া মহারাজাস ও ওয়ার্ল্ড জায়ান্টসের ম্যাচটি কলকতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে।
প্রীতি ম্যাচকে সামনে রেখে আজ ইন্ডিয়া মহারাজাস ও ওয়ার্ল্ড জায়ান্টসের ১৬ জনের দল ঘোষণা করেছে আয়োজকরা। ওয়ার্ল্ড জায়ান্টসে মাশরাফি-মরগান ছাড়াও খেলবেন হার্শেল গিবস, জ্যাক ক্যালিস, সনাথ জয়াসুরিয়া, মুত্তিয়া মুরালিধরন, ব্রেট লিট, ডেল স্টেইনেরদের মত তারকারা।
ইন্ডিয়া মহারাজাস দলে দেখা যাবে অজয় জাদেজা, বীরেন্দর শেবাগ, ইউসুফ পাঠান, হরভজন সিং, শ্রীশান্থদের।
ইন্ডিয়া মহারাজাস : সৌরভ গাঙ্গুলী (অধিনায়ক), বীরেন্দার শেবাগ, মোহাম্মদ কাইফ, ইউসুফ পাঠান, এস বদ্রিনাথ, ইরফান পাঠান, পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), স্টুয়ার্ট বিনি, শান্তকুমারান শ্রীশান্থ, হরভজন সিং, নামান ওঝা (উইকেটরক্ষক), অশোক দিন্দা, প্রজ্ঞান ওঝা, অজয় জাদেজা, আরপি সিং, জগিন্দার শর্মা ও রিতেন্দার সিং সোধি।
ওয়ার্ল্ড জায়ান্টস দল : এউইন মরগান (উইকেটরক্ষক), লেন্ডল সিমন্স, হার্শেল গিবস, জ্যাক ক্যালিস, সনাথ জয়াসুরিয়া, ম্যাট প্রিয়র (উইকেটরক্ষক), নাথান ম্যাককালাম, জন্টি রোডস, মুত্তিয়া মুরালিধরন, ডেল স্টেইন, হ্যামিল্টন মাসাকাদজা, মাশরাফি বিন মুর্তজা, আসগর আফগান, মিচেল জনসন, ব্রেট লি, কেভিন ও’ব্রায়েন ও দীনেশ রামদিন (উইকেটরক্ষক)।


অন্যান্য সংবাদ