রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মঈনের ইতিহাসের দিনে রেকর্ড গড়ে জিতলো ইংল্যান্ড

রিপোর্টারের নাম : / ১৯ জন দেখেছেন
আপডেট : July 28, 2022

তাণ্ডব চালিয়ে মাত্র ১৬ বলে ফিফটি করেন মঈন আলী। দুর্দান্ত ছন্দে থাকা জনি বেয়ারস্টোও খেললেন ৫৩ বলে ৯০ রানের ঝড়ো ইনিংস। এই দুই ব্যাটারের বিস্ফোরক ব্যাটিংয়ে ঘরের মাঠে সর্বোচ্চ দলীয় সংগ্রহের (২৩৪ রান) রেকর্ড গড়লো ইংল্যান্ড।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বুধবার (২৭ জুলাই) মুখোমুখি হয় ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। যেখানে আগে ব্যাট করে স্বাগতিক ইংল্যান্ড সংগ্রহ করে ২৩৪ রান। টি-টোয়েন্টি ফরম্যাটে এই লক্ষ্য তাড়া করে জয় পাওয়া প্রায় অসম্ভব আর তা করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ব্রিস্টলে অনুষ্ঠিত ম্যাচটিতে শেষ পর্যন্ত ইংলিশদের কাছে হেরেছে ৪১ রানে হেরেছে প্রোটিয়ারা।

এর আগে ম্যাচে টস জিতে ইংল্যান্ডকে প্রথম ব্যাট করতে পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের এই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে দেন মঈন আলী ও জনি বেয়ারস্টো।

নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ইংল্যান্ড করে ২৩৪ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে ঘরের মাঠে এটাই হলো ইংল্যান্ডের সর্বাধিক রান। সবমিলিয়ে এই ফরম্যাটে ইংলিশদের দ্বিতীয় সর্বাধিক দলীয় সংগ্রহের রেকর্ডও হলো এদিন।

এর মাঝেই ইতিহাস গড়ে ফেলেছিলেন মঈন আলী। ১৬ বলে ৫০ ছুঁয়ে ইংল্যান্ডের পক্ষে টি-টোয়েন্টিতে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। শেষ পর্যন্ত দুটি চার ও ছয়টি ছক্কায় ১৮ বলে ৫২ রানের ইনিংস খেলে আউট হন ইংলিশ এই অলরাউন্ডার। স্ট্রাইকরেট ছিল ২৮৮.৮৯!

জবাবে রিজা হেনড্রিকসের ৩৩ বলে ৫৭ আর ত্রিস্টান স্টাবসের ২৮ বলে ২ চার আর ৮ ছক্কায় ৭২ রানের বিধ্বংসী ইনিংসেও ৮ উইকেটে ১৯৩ রানের বেশি যেতে পারেনি দক্ষিণ আফ্রিকা।


অন্যান্য সংবাদ