রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ভারত থেকে পি কে হালদারকে দ্রুত দেশে ফেরাতে চায় দুদক

রিপোর্টারের নাম : / ৪২ জন দেখেছেন
আপডেট : May 25, 2022

হাজার হাজার কোটি আত্মসাৎ করে দেশ থেকে পালিয়ে যাওয়া পি কে হালদার ভারতে আটকের পর দ্বিতীয় দফা রিমান্ডে আছেন। রিমান্ড শেষে পি কে হালদারের বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করবে দুর্নীতি দমন কমিশন-দুদক।

তবে, পি কে হালদারকে দ্রুত দেশে ফেরাতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। বুধবার সকালে হাইকোর্টে সাংবাদিকদের তিনি জানান, ভারত সরকার এ বিষয়ে আন্তরিক। পি কে হালদারের বিষয়ে ভারতের সব সংস্থার সঙ্গেই যোগাযোগ রাখছে দুদক।

গেল ১৭ মে এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স লিমিটিডের সাবেক এমডি প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) ৩ দিনের রিমান্ড শেষে জিজ্ঞাসাবাদের জন্য ফের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে কলকাতার ব্যাঙ্কশাল আদালত। ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-ইডি’র হাতে গ্রেপ্তার হওয়া পি কে হালদার ও তার ভাই প্রাণেশ হালদারসহ মোট ৬ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থেকে পি কে হালদারকে গ্রেপ্তার করে ইডি। এরপর তিন দিনের রিমান্ডে সংস্থাটির হেফাজতে ছিলেন তিনিসহ পাঁচজন। হেফাজতে নেয়ার পর পি কে হালদারের মামলার কতটা অগ্রগতি হয়েছে সে বিষয়ে আদালতকে অবগত করেন ইডির আইনজীবীরা।

পিকে হালদারকে জিজ্ঞাসাবাদে বিপুল সম্পত্তির খোঁজ পাওয়া গেছে বলে তারা আদলতকে জানিয়েছেন। প্রাথমিকভাবে ভারতে তার ১৫০ কোটি টাকার সম্পত্তির সন্ধান পেয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি।


অন্যান্য সংবাদ