মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

ভারতেই হচ্ছে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ

রিপোর্টারের নাম : / ১৭ জন দেখেছেন
আপডেট : August 28, 2022

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। আর তাই আগামী ১১ অক্টোবর থেকে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ আয়োজন নিয়ে আর কোন শঙ্কা থাকলো না।
তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে গত ১৯ আগস্ট ভারতে সব ধরনের ফুটবলীয় কার্যক্রম নিষিদ্ধ করেছিল ফিফা। এর ফলে ভারতের পুরুষ ও নারী ফুটবলের ভবিষ্যত নিয়ে ধোঁয়াশা সৃস্টি হয়। বিশেষ করে প্রথমবারের মত আয়োজিত অনূর্ধ্ব-১৭ নারী বিশ^কাপ আয়োজন নিয়ে সব ধরনের প্রস্তুতি থাকা সত্তেও ভারতে দেখা দেয় অনিশ্চয়তা।

ফিফা এক বিবৃতিতে জানিয়েছে এআইএফএফ এখন তাদের দৈনিক কার্যক্রমে ফিরে আসবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো দ্রুত নির্বাচনের তারিখ চূড়ান্ত করা। এর মধ্যে ফিফা প্রতিনিয়ত তাদের কার্যক্রম পর্যবেক্ষন করবে। এআইএফএফ’র নির্বাচন সংক্রান্ত সব কার্যক্রমে ফিফা সহযোগিতা করারও আশ^াস দিয়েছে। একইসাথে আগামী ১১-৩০ অক্টোবর ভারতে ফিফা অনুর্ধ্ব-১৭ নারী বিশ^কাপ আয়োজিত হতে আর কোন বাঁধা থাকলো না।
উল্লেখ্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি প্রফুল প্যাটেল তার মেয়াদ শেষ হয়ে যাবার পরেও পদ থেকে সড়ে না দাঁড়ানোর কারনে জটিলতা দেখা দেয়। ফিফা তার সভাপতির পদ অকার্যকর ঘোষনা করে আলাদা একটি কমিটির কাছে নির্বাচন আয়োজনের দায়িত্ব দিয়েছে।


অন্যান্য সংবাদ