রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ভারতকে কাঁদিয়ে অস্ট্রেলিয়ার স্বর্ণ জয়

রিপোর্টারের নাম : / ২৩ জন দেখেছেন
আপডেট : August 8, 2022

চলমান কমনওয়েলথ গেমস নারী ক্রিকেটে ভারতকে কাঁদিয়ে স্বর্ণ জিতেছে অস্ট্রেলিয়া। বার্মিংহামে রোববার রাতে স্বর্ণপদকের লড়াইয়ে ভারতকে ৯ রানে হারায় অস্ট্রেলিয়া। অজিদের কাছে হেরে রৌপ্যপদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় নারী ক্রিকেট দলকে। তৃতীয় হয়ে তাম্রপদক জিতেছে নিউজিল্যান্ডের নারীরা।

এজবাস্টনে হওয়া ফাইনালে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৬১ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়ার মেয়েরা। জয়ের লক্ষ্য ব্যাট করতে নেমে ১৫২ রানে অলআউট হয়ে যায় ভারত। মাত্র ৩৪ রানে শেষের ৮ উইকেট হারায় টিম ইন্ডিয়া।

অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন অ্যাশলে গার্ডনার, মেগান স্কাটের শিকার দুইটি উইকেট। ভারতের তিনজন ব্যাটার ফিরেছেন রানআউট হয়ে।

এর আগে ম্যাচের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৬১ রান করেন বেথ মুনি। মেগ ল্যানিং করেন ২৬ বলে ৩৬ রান। এছাড়া শেষ দিকে অ্যাশলে গার্ডনার ১৫ বলে ২৫ ও রাসেল হেইন্সের ১০ বলে ১৮ রানে ভর করে ১৬১ রানে পৌঁছায় অস্ট্রেলিয়া।


অন্যান্য সংবাদ