সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ভারতকে উড়িয়ে দিয়ে ইংল্যান্ডের নতুন রেকর্ড

রিপোর্টারের নাম : / ২৩ জন দেখেছেন
আপডেট : July 5, 2022

এজবাস্টন টেস্টে ভারতের বিপক্ষে ৭ উইকেটে ৩৭৮ রান তাড়া করে ইতিহাস গড়েছে ইংল্যান্ড। ফর্মে থাকা জো রুট ও জনি বেয়ারস্টোরের সেঞ্চুরিতে ভর করেই জয় তুলে নেয় তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৯ সালে ৩৫৯ রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ড। এতদিন এটাই ছিল তাদের সর্বোচ্চ রেকর্ড। তবে সব রেকর্ডকে গুঁড়িয়ে দিয়ে টেস্ট ইতিহাসের নবম সর্বোচ্চ তাড়া করে জেতার কীর্তিও গড়ল তারা।

এদিকে ভারতের দেয়া বিশাল টার্গেটে ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিনে ১০৭ থেকে ১০৯ রানের মাঝে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল ইংল্যান্ড। সেই অবস্থান থেকে দলকে টেনে তোলেন সাবেক অধিনায়ক জো রুট এবং প্রথম ইনিংসে ১০৬ রানের ইনিংস খেলা জনি বেয়ারস্টো। ৩ উইকেটে ২৫৯ রান তুলে চতুর্থ দিন শেষ করেছিল ইংলিশরা।

১৩৬ বলে ১৪ বাউন্ডারিতে তুলে জো রুট তুলে নেন ক্যারিয়ারের ২৮ নম্বর টেস্ট সেঞ্চুরি। এর কিছু সময় পর ১৩৮ বলে ১২ চার আর এক ছক্কায় ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি হাঁকান জনি বেয়ারস্টো। ইংল্যান্ড তখন জয় থেকে মাত্র ২১ রান দূরে। সেঞ্চুরির পর আরো বিধ্বংসী হয়ে ওঠন বেয়ারস্টো। মোহাম্মদ সিরাজকে পরপর তিন বাউন্ডারি হাঁকিয়ে জয়টা আরো এগিয়ে আনেন।

বেয়ারস্টোর ১৪৫ বলে ১৫ চার ও এক ছক্কায় ১১৪* রানে অপরাজিত থাকেন। অন্যদিকে জো রুট অপরাজিত থাকেন ১৭৩ বলে ১৯ চার ও এক ছক্কায় ১৪২* রানে। তাদের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে এসেছে ৩০৪ বলে ২৪৮* রান। পঞ্চম দিনের প্রথম সেশনেই ৭ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জিতে নিল ইংল্যান্ড। এটা তাদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়। এত দিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৯ সালে ৩৫৯ রান তাড়া করে জয় ছিল সর্বোচ্চ।


অন্যান্য সংবাদ