সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

ব্রেন্টফোর্ডের কাছে আর্সেনালের পরাজয়

স্পোর্টস ডেস্ক / ৭৫ জন দেখেছেন
আপডেট : August 14, 2021

অঘটনকে স্বাক্ষী করেই শুরু হলো ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুম। ৭৪ বছর পর প্রিমিয়ার লিগে ফেরা ব্রেন্টফোর্ডের কাছে ২-০ গোলে হেরে আসর শুরু করেছে অর্সেনাল। এদিন নজর কাড়া পারফর্মেন্সে নিজেদের ফিরে আসাকে রাঙিয়ে তোলে বেন্টফোর্ড।

শুক্রবার রাতে নিজেদের ঘরের মাঠে খেলা ম্যাচটিতে জয় পায় ব্রেন্টফোর্ড। দলের হয়ে গোল দুইটি করেছেন সার্জিও ক্যানোস ও ক্রিশ্চিয়ান নরগার্ড।

ইংল্যান্ডের শীর্ষ লিগে দল দুটি ১৯৭৪ সালে শেষ মুখোমুখি হয়েছিল। এর মাঝে কেটে গেছে ৭৪ বছর। আর সবধরনের টুর্নামেন্টে দুই দলের সর্বশেষ দেখা ২০১৮ সালে। সেবার দুই ম্যাচেই জয় পেয়েছিল আর্সেনাল।

ম্যাচের ২২তম মিনিটে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। কর্ণার বাঁচানোর চেষ্টায় ঠিক মতো বল ক্লিয়ার করতে পারেনি আর্সেনাল। ফলে বল পেয়ে যান সার্জিও কানোস। পরে আর্সেনালের তিন খেলোয়াড়কে কাটিয়ে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন তিনি।

নিজেদের মাঠে ২৭ হাজার ১১০ দিন পর শীর্ষ লিগে গোল দেখে খুশিতে যেন আত্মহারা হয়ে যান ব্রেন্টফোর্ডের সমর্থকরা।

এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় ব্রেন্টফোর্ড। বিরতি থেকে ফিরে কয়েকটি দারুণ সুযোগ পায় আর্সেনাল। ম্যাচের ৬৫তম মিনিটে গাব্রিয়েল মার্তিনেলি আর্সেনালকে প্রায় গোল পেয়ে যাচ্ছিলেন। কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ফ্লিক একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর খুব বেশি সুযোগ পায়নি আর্সেনাল।

বরং ৭৩তম মিনিটে ব্রেন্টফোর্ডের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিশ্চিয়ান নরগার্ড। লম্বা থ্রো ইন থেকে বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন তিনি।

বাকি সময়ে আর কোন গোল না হওয়ায় প্রিমিয়ার লিগের অভিষেক ম্যাচেই ২-০ গোলে জয় নিশ্চিত করে ব্রেন্টফোর্ড। সর্বশেষ ২০০৮-০৯ মৌসুমে প্রিমিয়ার লিগের অভিষেক ম্যাচে জয় পেয়েছিল হাল সিটি।


অন্যান্য সংবাদ