শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ব্রাজিল-আর্জেন্টিনার জয় পায়নি কেউই

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : June 23, 2023
ব্রাজিল-আর্জেন্টিনার জয় পায়নি কেউই

ক্রীড়া ডেস্ক: ক্রীড়াঙ্গনে ব্রাজিল-আর্জেন্টিনা মানেই বাড়তি উত্তেজনা। আন্তর্জাতিক ফুটবলে এই দুই দলের লড়াই যেমন অন্যরকম মর্যাদা বহন করে ঠিক তেমনি ফুটসাল ফুটবলেও এই দুই দলের লড়াই যোগ করে ভিন্ন মাত্রা। গতকাল রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল এ দু’দল। কিন্তু মর্যাদার এই লড়াইয়ে জয় পায়নি কেউই। পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছেড়েছে তারা।

বৃহস্পতিবার (২২ জুন) ম্যাচটি অনুষ্ঠিত বাংলাদেশ সময় রাত ৩টায় (স্থানীয় সময় বিকেল সোয়া ৪টায়)। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। উভয় দলের পয়েন্ট সমান থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ বি থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ব্রাজিল।

মর্যাদা পূর্ণ ম্যাচের শুরুতে দিয়াজের গোলে এগিয়ে যায় ব্রাজিল। তবে এ লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। গোলরক্ষক খেলোয়াড় ব্রুনো বেটোনির গোলে ম্যাচে সমতা ফেরায় আর্জেন্টিনা।

এরপর আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠে। কিন্তু কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।

এর আগে বুধবার (২১ জুন) ইকুয়েডরকে ৩-১ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। অন্যদিকে ব্রাজিল উরুগুয়েকে ৭-১ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠে।


অন্যান্য সংবাদ