রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ব্যালন ডি’অরের তালিকায় নেই মেসি-নেইমার!

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : August 13, 2022

শেষ ১৬ বছরে প্রথমবারের মত ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকাতে নেই লিওনেল মেসি । তবে মেসি সান্ত্বনা পেতে পারেন তার বন্ধু ও সতীর্থ নেইমার থেকে, তিনিও যে নেই এই তালিকায়।

মেসির সবশেষ মৌসুমটা ভালো কাটেনি মোটেও। পিএসজির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় তিনি গোলে অবদান রাখতে পেরেছেন মোটে ২৫টি। দলের চ্যাম্পিয়ন্স লিগ ব্যর্থতার দায়ও তার ওপর এসে বর্তায় কিছুটা। সবকিছুর মিশেলেই রেকর্ড সাত বারের ব্যালন ডি’অর জয়ী মেসি এবার নেই এই সংক্ষিপ্ত তালিকায়। সবশেষ ২০০৫ সালে এই তালিকায় নাম ছিল না তার।

নেইমারও নেই অনেকটা একই কারণে। তবে ব্রাজিলিয়ান এই তারকা সবশেষ মৌসুমে চোটের কারণে খেলতে পারেননি একটা বড় সময়।

গেল মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দারুণ পারফর্ম করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রিমিয়ার লিগে হয়েছিলেন দলের সর্বোচ্চ গোলদাতা। যদিও তার দল ইউনাইটেড তার এমন পারফর্ম্যান্সকে কাজে লাগাতে পারেনি মোটেও, লিগে ষষ্ঠ হয়ে নেমে গেছে ইউরোপা লিগে। তবে ব্যক্তিগত পারফর্ম্যান্সের জোরে রোনালদো টিকে গেছেন এই তালিকায়।

এছাড়া কারিম বেনজেমা গেল মৌসুমে আগুনে পারফর্ম্যান্সের পর আছেন এই তালিকায়। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচে ৪৪ গোল করে তিনি দলকে জিতিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। সে কারণে তাকেই এই পুরস্কারের সবচেয়ে বড় দাবিদার ধরা হচ্ছে।

এই তালিকায় আছেন সদ্য ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমানো আর্লিং হালান্ড, বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায় যাওয়া রবার্ট লেভান্ডভস্কি। প্রিমিয়ার লিগের দুই সর্বোচ্চ গোলদাতা মোহামেদ সালাহ, সন হিউং মিনও আছেন এই তালিকায়।

আগামী ১৭ই অক্টোবর গেল মৌসুমের সেরা ফুটবলারের হাতে তুলে দেওয়া হবে এই পুরস্কার।


অন্যান্য সংবাদ