রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বৃহত্তর আন্দোলনে বিএনপিকে বিশ্বাস করেন না নুরুল হক নুর

রিপোর্টারের নাম : / ৩২ জন দেখেছেন
আপডেট : August 2, 2022

সরকারকে ক্ষমতা থেকে নামাতে ঐক্য গড়ে তুলতে চাই, সেই ঐক্যে নির্যাতিত দল হিসেবে বিএনপিকে সঙ্গে রাখতে পারি, কিন্তু তাদের হাতে ক্ষমতা ছাড়া যাবে না।

মঙ্গলবার (২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণসংহতি আন্দোলন আয়োজিত ‘ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রস্তাব’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘আমরা গত ৩৪ বছরে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলকেই ক্ষমতায় দেখেছি। তাদের চরিত্র একই। এই দুই দল ক্ষমতায় থাকলে জনগণের কিছুই হবে না। তৃতীয় কোনো শক্তিকে আমাদের ক্ষমতায় আনতে হবে।

তিনি বলেন, বিএনপি ১৯৯৬ সালে এককভাবে ক্ষমতায় থাকতে চাইলেও তারা জনগণের দাবির প্রতি সম্মান দেখিয়েছে। তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। কিন্তু আওয়ামী লীগ সবাইকে ছাড়িয়ে গেছে। বর্তমান সরকার যিনি ক্ষমতায় আছেন, যিনি বঙ্গবন্ধুর কন্যা, যাকে মানুষ সম্মান দেয়, কিন্তু তিনি যেভাবে জনগণ ও বিরোধী দলের প্রতি অসম্মান দেখিয়েছেন, এতে আমরা লজ্জিত।

সবাইকে ‘গণ ঐক্য’ গড়ার আহ্বান জানিয়ে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া নুর বলেন, যাদের সঙ্গে রাজপথে ঐক্য সম্ভব, তাদের সঙ্গে রাজপথে। যাদের সঙ্গে টেবিলে সম্ভব, তাদের সাথে টেবিলে।

সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি প্রমুখ।


অন্যান্য সংবাদ