রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বুধবার নড়াইল যাবে আওয়ামী লীগের প্রতিনিধিদল

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : July 19, 2022

সম্প্রতি নড়াইলে বেশকিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের সকল অপচেষ্টার বিরুদ্ধে আওয়ামী লীগের কঠোর অবস্থানের বার্তা দিতে প্রস্তুত বাংলাদেশ আওয়ামী লীগ। সম্প্রতি ঘটে যাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণে বুধবার (২০ জুলাই) সকালে নড়াইল যাবে আওয়ামী লীগের প্রতিনিধিদল।

যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দলে থাকছেন সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।

এর আগে গত ১৫ জুলাই ফেসবুকে দেয়া এক পোস্টকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার দীঘলিয়া সাহা পাড়ায়সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি, দোকান ও মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর কয়েক সপ্তাহ আগেই একই জেলায় ফেসবুকে এক কলেজ ছাত্রের পোস্টকে কেন্দ্র করে কলেজটির অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানোর ঘটনা ঘটে।

নড়াইলে আওয়ামী লীগের প্রতিনিধি দলের যাওয়ার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করা কঠোর অপরাধ। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপরাধে যেই অপরাধী হোক তাকে বিচারের আওতায় আনতে হবে।

নড়াইলে নিরপরাধ মানুষের উপর সংঘবদ্ধভাবে হামলা, দোকানপাট লুট, ভাঙচুর, উপাসনালয়ে হামলা করা হলো। যারা ক্ষতিগ্রস্ত তারা তো কোনো অপরাধ করেনি। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা যারা করবে তাদের বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট কঠোর অবস্থান।


অন্যান্য সংবাদ