শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিসিবির নোটিশের আগেই চাকরি ছাড়লেন ডমিঙ্গো

রিপোর্টারের নাম : / ৩৩ জন দেখেছেন
আপডেট : August 25, 2022

দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরুদ্ধে অভিযোগের হাড়ি খুলেছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। এর পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দিবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তবে বিসিবির নোটিশ দেয়ার আগেই চাকরি ছেড়ে দিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান কোচ।

বুধবার (২৪ আগস্ট) দেশের আরও একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে মুঠোফোনে ডমিঙ্গো নিজেই চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আসন্ন এশিয়া কাপ টি-টোয়েন্টিতে কোনো দায়িত্বে রাখা হয়নি ডমিঙ্গোকে। টি-টোয়েন্টি থেকে একবারেই সরিয়ে দেয়া হয় তাকে। এরপর দেশে ফিরে যান তিনি। দেশে ফিরে পরিবারের সঙ্গে কথা বলে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি তার।

যদিও বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে বলা হচ্ছে, চুক্তি অনুযায়ী ডমিঙ্গো এখনও প্রধান কোচ এবং বুধবার পর্যন্ত ডমিঙ্গোর কাছ থেকে পদত্যাগপত্র পায়নি বলেও জানায় বিসিবি।

সম্প্রতি বাংলাদেশে ভালো সময় যাচ্ছিল না ডমিঙ্গোর। জাতীয় দল-সংশ্নিষ্ট একজন জানান, কোচিং স্টাফ ও ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল তার।


অন্যান্য সংবাদ