রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব

রিপোর্টারের নাম : / ২৮ জন দেখেছেন
আপডেট : August 13, 2022

আবারও বাংলাদেশ দলের টি-টোয়েন্টি দলের নেতৃত্বের ভার পড়েছে সাকিব আল হাসানের কাঁধে। আসন্ন এশিয়া কাপ দিয়ে আবারও বাংলাদেশ দলকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিবেন সাকিব।

সাকিবের অধিনায়কত্বের ভার আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপ পর্যন্ত থাকবে বলেও জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (১৩ আগস্ট) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সাকিবের ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাকিবকে অধিনায়ক ঘোষণা করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এই সময় নির্বাচকরা উপস্থিত ছিলেন।

এর আগে মাহমুদউল্লাহ রিয়াদকে সরিয়ে নুরুল হাসান সোহানকে জিম্বাবুয়ে সিরিজে টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়। তবে দ্বিতীয় ম্যাচে ছিটকে পড়েন সোহান। এতে আবারও নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। তবে এশিয়া কাপ, নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজ ও অস্ট্রেলিয়া বিশ্বকাপকে সামনে রেখে অধিনায়ক করা হয় সাকিবকে।

২০১৯ সালে সাকিব ফিক্সিং প্রস্তাব গোপন করার অপরাধে নিষিদ্ধ হলে তাকে সরিয়ে টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদকে নেতৃত্ব দেয়া হয়।

এদিকে শুক্রবার (১২ আগস্ট) রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আজ বেলা তিনটার কিছু সময় পর বিসিবি সভাপতির বাসভবনে বৈঠক করেন সাকিব। যেখানে উপস্থিত ছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।


অন্যান্য সংবাদ