সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিশ্বকাপ দর্শককে ‘ঐতিহ্যবাহী তাঁবুতে’ রাখবে কাতার

রিপোর্টারের নাম : / ৩৩ জন দেখেছেন
আপডেট : June 18, 2022

চলতি বছরের শেষদিকে অনুষ্ঠিতব্য কাতার বিশ্বকাপে আগত দর্শকদের মধ্যে ১২ লাখ দর্শককে ‘ঐতিহ্যবাহী তাঁবুতে’ রাখার চিন্তা করছে স্বাগতিক কাতার। মঙ্গলবার এমনটাই জানিয়েছে আয়োজকরা।- বাসস

টুর্নামেন্টের স্থানীয় আয়োজক কমিটির আবাসনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ওমর আল জাবের বলেন, বিশ্বকাপে আগত দর্শকদের আবাসনের জন্য এটি একটি বিকল্প, যেটি আগামী দুই সপ্তাহের মধ্যে দৃশ্যমান হবে।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটি হচ্ছে বাস্তব ক্যাম্পিং। আমরা অতিথিদেরকে সাধারণ বেদুইনদের আদলে মরুভুমিতে বসবাসের অভিজ্ঞতা দিতে চাই। ওই তাঁবুতে বিদ্যুৎ ও পানি সরবরাহের পাশাপাশি থাকবে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। তবে খরতাপের ওই দেশের উষ্ণতা থেকে বাঁচার জন্য থাকবে না কোনও শীততাপ নিয়ন্ত্রন যন্ত্র।

মধ্যপ্রাচ্যের খরতাপ থেকে রক্ষা পাবার জন্য বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথম টুর্নামেন্টটির স্বাভাবিক সময় থেকে পিছিয়ে বছরের শেষভাগে অর্থাাৎ নভেম্বর ও ডিসেম্বর মাসে নেয়া হয়েছে। আগামী ২১ নভেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্টটি, শেষ হবে ১৮ ডিসেম্বর।

গ্যাস সমৃদ্ধ ধনী ওই দেশটিতে বিশ্বকাপগামী দর্শকদের জন্য আরও ২০০ বিলাসবহুল তাঁবু স্থাপনেরও পরিকল্পনা রয়েছে। দেশের দক্ষিণে মরুভমির কাছাকাছি সিলাইন সমুদ্র সৈকত এলাকায় এগুলো স্থাপন করা হবে উল্লেখ্য করে জাবের বলেন, বিশ্বকাপ চলাকালে দর্শকদের জন্য একলাখেরও বেশী রুমের ব্যবস্থা করতে চাই।

বিশেষভাবে তৈরীকৃত পরিকল্পিত গ্রাম, এপার্টমেন্ট, ভিলা ও দুটি ক্রুজ শিপের মধ্য থেকে যে কোনটাই থাকার জন্য বেছে নিতে পারব দর্শকরা। ইতোমধ্যে দেশটির সিংহভাগ হোটেলের রুমগুলো বুকিং দিয়ে রেখেছে আয়োজকরা। যেখানে ফুটবল দল, রেফারি, গণমাধ্যম ও ফিফা কর্মকর্তারা অবস্থান করবে।

জাবের আরও জানান, অনেকগুলো হোটেল এখনো নির্মানাধীন রয়েছে। কয়েকমাসের মধ্যে সেখান থেকে আরও কক্ষ পাওয়া যাবে।


অন্যান্য সংবাদ